Infinix Note 60 Pro ভারতে লঞ্চ হল, ফিচারে বড় চমক, পিছনে অদৃশ্য ডিসপ্লে, দামও বেশি নয়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 এপ্রিল 2026 16:11 IST
হাইলাইট
  • Infinix Note 60 Pro-এর ব্যাক প্যানেলে অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে আছে
  • ফোনের ডানদিকে হার্ট রেট মনিটরিং ও SpO2 সেন্সর রয়েছে
  • এই স্মার্টফোনে 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে

Infinix Note 60 Pro features an Active Matrix Display on the back

Photo Credit: Infinix

Infinix Note 60 Pro আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি এমন সমস্ত ফিচার্সের সাথে এসেছে, যা এই বাজেটে সচরাচর দেখা যায় না। এই ফোনের ডানদিকে একটি স্পেশাল বাটন আছে, যার উপর আঙুল রেখে হার্ট রেট (পালস) ও রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2) পরিমাপ করা যাবে। ডিভাইসের পিছনে অ্যাক্টিভ ম্যাট্রিক্স স্ক্রিন রয়েছে, যা সাধারণ অবস্থায় অদৃশ্য থাকে। কিন্তু চালু করলে জ্বলে উঠবে৷ এতে কল, মেসেজ, চার্জিং স্ট্যাটাস, ব্যাটারির পার্সেন্টেজ, সময়, আবহাওয়ার আপডেট, ও নোটিফিকেশন এলার্ট দেখা যাবে। চলুন দেখে নিই এই ফোনে আর কী কী চমক আছে।

Infinix Note 60 Pro দাম

Infinix Note 60 Pro-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 31,999 টাকা। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 34,999 টাকা। তবে লঞ্চ অফারে Axis, ICICI ও SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টে 3,000 টাকা ডিসকাউন্ট দেবে কোম্পানি। অর্থাৎ বেস মডেলের দাম 28,999 টাকায় নেমে আসবে। এটি ডিপ ওশান ব্লু, ব্রাউন, এবং সোলার অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ। ফোনটি ফ্লিপকার্ট ও ইনফিনিক্সের অনলাইন স্টোরে এপ্রিল 20 থেকে কেনা যাবে।

Infinix Note 60 Pro ফিচার্স ও স্পেসিফিকেশন

ইনফিনিক্সে নোট 60 প্রো ডুয়াল ব্যাক ক্যামেরার সাথে এসেছে। এতে অটোফোকাস এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্টযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (f/1.59 অ্যাপারচার) এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা 30fps-এ 4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Infinix Note 60 Pro-এর সামনে 6.78 ইঞ্চি LTPS অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (1,208 x 2,644 পিক্সেল), 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 4,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i কভার বর্তমান। এতে IP64 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং আছে।

ইনফিনিক্সের নতুন ফোন Snapdragon 7s Gen 4 প্রসেসর এবং Android 16 ভিত্তিক XOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে। এটি 90W ফাস্ট চার্জিং, 7.5W রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং, এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ডিভাইসের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, X-Axis লিনিয়ার মোটর, IR ব্লাস্টার, 3D আইসকোর ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ডুয়াল স্টেরিও স্পিকার, JBL সাউন্ড, ও 120FPS গেমিং সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Supasses competition in terms of performance
  • Crisp 1.5K display resolution
  • Long battery life
  • Multiple charging modes
  • Decent build quality
  • Value for money
  • Passable daytime photos
  • Bad
  • Unoriginal UI design
  • Active Matrix Display seems gimmicky
  • Odd placement of physical buttons
  • Inaccurate heart rate monitoring
 
KEY SPECS
Display 6.78-inch
Processor Snapdragon 7s Gen 4
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 1,208x2,644 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
  2. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
  3. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  4. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  5. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  6. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  7. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  8. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  10. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.