সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই

Infinix Note 60 Pro 5G Pininfarina Edition কার্বন ফাইবার ফিনিশিং ও 360 ডিগ্রি অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে এসেছে।

সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই

Photo Credit: Infinix

Infinix Note 60 Pro Pininfarina Edition has a carbon fibre texture

হাইলাইট
  • Infinix Note 60 Pro Pininfarina Edition কার্বন ফাইবার টেক্সচার পেয়েছে
  • এটি কালো রঙের স্পেশাল রিটেল বক্সের সঙ্গে উপলব্ধ
  • Pininfarina Edition সুপারকারের অ্যাসথেটিক আনার চেষ্টা হয়েছে
বিজ্ঞাপন

Infinix Note 60 Pro Pininfarina Edition আজ (জুন 24) ভারতে লঞ্চ হয়েছে। Infinix Note 60 Pro এপ্রিলে এ দেশে পা রেখেছিল। পিনিনফারিনা এডিশন সেই ফোনেরই স্পেশাল ভার্সন। এতে স্ট্যান্ডার্ড মডেলের মতো স্পেসিফিকেশন ও হার্ডওয়্যার রয়েছে। তবে পার্থক্য হল ডিজাইন। ইনফিনিক্স ইতালির বিখ্যাত অটোমোটিভ ডিজাইন ফার্ম পিনিনফারিনার সহযোগিতায় স্পেশাল এডিশন ফোন তৈরি করেছে। Infinix Note 60 Pro Pininfarina Edition কার্বন ফাইবার টেক্সচার ও 360 ডিগ্রি অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে এসেছে। কোম্পানি তাদের এই মিড-রেঞ্জ স্মার্টফোনে সুপারকারের বিলাসিতা এবং অ্যাসথেটিক আনার চেষ্টা করেছে।

Infinix Note 60 Pro Pininfarina Edition দাম 

Infinix Note 60 Pro Pininfarina Edition ভারতে 37,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশন অফার করে। ফোনটি টরিনো ব্ল্যাক (Torino Black) কালারে পাওয়া যাবে। ডিভাইসটি ফ্লিপকার্টে বিক্রি হবে। জুন 29 তারিখে প্রথম সেল অনুষ্ঠিত হবে।

Infinix Note 60 Pro Pininfarina Edition ফিচার্স

ইনফিনিক্স নোট 60 প্রো পিনিনফারিনা এডিশনে বিভিন্ন নতুন স্টাইলিং এলিমেন্ট যুক্ত হয়েছে। ফোনের পাশের অংশে ও ক্যামেরা মডিউলে চারপাশে গাঢ় লাল ট্রিম আছে, যা বিলাসবহুল রেসিং কারের নকশার ছাপ বহন করে। পিছনের প্যানেলের কার্বন ফাইবার ধাঁচের টেক্সচার ফোনটিকে আরও স্পোর্টি ও প্রিমিয়াম লুকস দিয়েছে।

স্ট্যান্ডার্ড মডেলের মতো Infinix Note 60 Pro Pininfarina এডিশনের অ্যাক্টিভ ম্যাট্রিক্স রিয়ার ডিসপ্লে পেয়েছে। এটি সাধারণ অবস্থায় অদৃশ্য থাকে। কিন্তু চালু থাকলে চার্জিং স্ট্যাটাস, ব্যাটারির পার্সেন্টেজ, সময়, আবহাওয়ার আপডেট, ও বিভিন্ন নোটিফিকেশন এলার্ট দেখা যাবে।

ফোনের সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 1.5K রেজোলিউশনের  6.78 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন  আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 4,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে Android 16 ভিত্তিক XOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। হ্যান্ডসেটে 6,500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, ও 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। ইনফিনিক্সের এই স্মার্টফোন Snapdragon 7s Gen 4 প্রসেসরে চলে৷ এতে ইনফ্রারেড ব্লাস্টার, 3D আইসকোর ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ডুয়াল স্টেরিও স্পিকার, ও JBL সাউন্ড ফিচার আছে।

Infinix Note 60 Pro Pininfarina এডিশন কালো রঙের স্পেশাল রিটেল বক্সের সঙ্গে উপলব্ধ হবে। বক্সের ভিতরে বেশ কিছু এক্সক্লুসিভ অ্যাক্সেসরিজ অর্ন্তভুক্ত। যার মধ্যে রয়েছে ম্যাগনেটিক রিং-সহ প্রিমিয়াম ক্লিয়ার প্রোটেক্টিভ কেস, ওয়্যারলেস চার্জিং প্যাড, চার্জার, টাইপ সি তার, ও ট্র্যাক এডিশন সিম ইজেক্টর টুল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »