Infinix-এর স্পেশাল এডিশন স্মার্টফোনের সেল শুরু, 2,000 টাকা ছাড়, সঙ্গে 3,999 টাকার ফ্রি স্পিকার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 29 জুন 2026 21:13 IST
হাইলাইট
  • Infinix Note 60 Pro Pininfarina Edition প্রথম সেলে 2,000 টাকা ছাড়ে কেনা য
  • এটি কার্বন ফাইবার টেক্সচার ও অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে এসেছে
  • কোম্পানি ফোনের সঙ্গে 3,999 টাকার ব্লুটুথ স্পিকার বিনামূল্যে দিচ্ছে

Infinix Note 60 Pro Pininfarina Edition features a carbon-fibre-inspired finish

Photo Credit: Infinix

Infinix Note 60 Pro Pininfarina Edition-এর সেল শুরু হয়েছে। আজ বিক্রির প্রথম দিন 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে কোম্পানি। এছাড়াও, 3,999 টাকার ব্লুটুথ স্পিকার সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। ইনফিনিক্স ইতালির বিখ্যাত অটোমোটিভ ডিজাইন ফার্ম পিনিনফারিনার সঙ্গে যৌথ উদ্যোগে স্পেশাল এডিশন মডেল তৈরি করেছে। এটি কার্বন ফাইবার টেক্সচার ও অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে এসেছে। ফোনের পিছনে ক্যামেরা মডিউলের পাশে অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে আছে, যা সাধারণ অবস্থায় অদৃশ্য থাকে। কিন্তু চালু অবস্থায় চার্জিং স্ট্যাটাস, ব্যাটারি পার্সেন্টেজ, সময়, আবহাওয়ার আপডেট, ও বিভিন্ন নোটিফিকেশন এলার্ট দেখাবে।

Infinix Note 60 Pro Pininfarina Edition দাম ও সেল অফার

Infinix Note 60 Pro Pininfarina Edition কিনতে 37,999 টাকা খরচ হবে। এতে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। তবে নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 2,000 টাকা ছাড় থাকার ফলে মূল্য 35,999 টাকায় নেমে আসবে। আবার ফোনের সঙ্গে 3,999 টাকা দামের MagPower স্পিকার ফ্রি-তে দেওয়া হচ্ছে। ফোনটি টরিনো ব্ল্যাক (Torino Black) কালারে পাওয়া যাচ্ছে।

Infinix Note 60 Pro এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল। পিনিনফারিনা এডিশনে স্ট্যান্ডার্ড মডেলের সমস্ত স্পেসিফিকেশন এবং হার্ডওয়্যার রয়েছে। পার্থক্য শুধু ডিজাইনে৷ ফোনের পিছনের প্যানেলে কার্বন ফাইবার ধাঁচের টেক্সচার রয়েছে। পাশের অংশে এবং ক্যামেরা মডিউলের চারপাশে গাঢ় লাল ট্রিম আছে।
 
ইনফিনিক্স নোট 60 প্রো পিনিনফারিনা এডিশনে 6.78 ইঞ্চি LTPS অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আর স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i কভার বর্তমান।

ইনফিনিক্সের এই স্মার্টফোন Snapdragon 7s Gen 4 প্রসেসর দ্বারা পরিচালিত। এতে XOS 16 প্রি-ইনস্টলড আছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,500mAh। যার সঙ্গে 90W ফাস্ট চার্জিং, 7.5W রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং, এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।

Infinix Note 60 Pro/Pininfarina Edition অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 30fps-এ 4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম।

 
KEY SPECS
Display 6.78-inch
Processor Snapdragon 7s Gen 4
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 1208x2644 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple-এর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এই বছর লঞ্চ হচ্ছে, কী কী চমক থাকছে জেনে নিন
  2. Infinix-এর স্পেশাল এডিশন স্মার্টফোনের সেল শুরু, 2,000 টাকা ছাড়, সঙ্গে 3,999 টাকার ফ্রি স্পিকার
  3. Nothing Phone 4b লঞ্চের আগেই বড় তথ্য প্রকাশ্যে, Snapdragon প্রসেসরেই বাজি সংস্থার
  4. iPhone 18 সিরিজের লঞ্চের তারিখ ও দাম ফাঁস, Apple-এর বড় প্ল্যান প্রকাশ্যে
  5. Samsung Galaxy M47 5G বাজেটের মধ্যে লঞ্চ হল ভারতে, 6 বছরের নিশ্চিত আপডেট, সঙ্গে দুর্দান্ত ফিচার্স
  6. Flipkart GOAT সেলে আইফোনে হাজার হাজার টাকা ছাড়, দাম বাড়ার আগে কম দামে কেনার শেষ সুযোগ
  7. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  8. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  9. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  10. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.