সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
Infinix Note 60 Pro 5G Pininfarina Edition ভারতে 37,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে। ইনফিনিক্স ইতালির বিখ্যাত অটোমোটিভ ডিজাইন ফার্ম পিনিনফারিনার সহযোগিতায় স্পেশাল এডিশন ফোন তৈরি করেছে। ফোনের পাশের অংশে ও ক্যামেরা মডিউলে চারপাশে গাঢ় লাল ট্রিম আছে, যা বিলাসবহুল রেসিং কারের নকশার ছাপ বহন করে। পিছনের প্যানেলের কার্বন ফাইবার ধাঁচের টেক্সচার ফোনটিকে আরও স্পোর্টি ও প্রিমিয়াম লুকস দিয়েছে।