iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 3 সেপ্টেম্বর 2026 20:56 IST
হাইলাইট
  • iPhone 18 Pro সিলভার কালারেও লঞ্চ হবে বলে দাবি করা হচ্ছে
  • iPhone 18 Pro সিরিজ নতুন Apple A20 Pro চিপসেটে চলবে
  • iPhone 18 Pro Max ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে

iPhone 18 Pro will succeed iPhone 17 Pro (pictured)

Photo Credit: Unsplash/Samuel Angor

Apple-এর নতুন আইফোন লঞ্চ হতে হাতে আর এক সপ্তাহও বাকি নেই। টেক জায়ান্টটি আগামী বুধবার (সেপ্টেম্বর 9) "Surprise and Shine" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।স্ট্যান্ডার্ড iPhone 18 লঞ্চ হতে পারে 2027 সালে। তবে সারপ্রাইজ এন্ড শাইন তথা চলতি বছর স্মার্টফোনের জগতে সবচেয়ে বড় চমক হতে পারে iPhone Ultra। অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোনকে এই নামেই ডাকা হচ্ছে। এবার iPhone 18 Pro সিরিজের কালার অনলাইনে ফাঁস হয়েছে।

iPhone 18 Pro সিরিজের কালার অপশন ফাঁস হল

টিপস্টার সনি ডিকসন তাঁর X পোস্টে একটি ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে আসন্ন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max বলে দাবি করা ফোনে সিম ট্রে দেখানো হয়েছে। সেটি বার্গান্ডি, ব্লু, ও সিলভার কালার অপশনে দেখা যাচ্ছে। এর থেকে অনুমান করা হচ্ছে যে, নতুন সিরিজ গত বছরের iPhone 17 Pro ও iPhone 17 Pro Max-এর মতো সিলভার কালার অপশন আসতে পারে।

Advertisement

pic.twitter.com/9KJjoiPMbh

— Sonny Dickson (@SonnyDickson) September 2, 2026

খবরটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ আছে। নতুন লিকটি সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের সঙ্গে পুরোপুরি মেলে না। সেই রিপোর্টে দাবি করা হয়েছিল, iPhone 18 Pro সিরিজ তিনটি নতুন রঙে আসতে পারে। ফোনগুলি বার্গান্ডি, পিওর ব্ল্যাক, ও স্কাই ব্লু রঙের বিকল্পে আসতে পারে। সিলভারের কোনও অপশন থাকবে না।

এর আগেও প্রকাশিত বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল, Apple তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনে iPhone 17-এর তুলনায় আরও গাঢ় কালো রঙ আনতে পারে। অর্থাৎ, মোট চারটি রঙ দেখা যেতে পারে। যদিও Apple এই বিষয় নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

Advertisement

উল্লেখ্য, iPhone 18 Pro Max মডেলের ক্যামেরায় বড় পরিবর্তন আসার কথা শোনা যাচ্ছে। এতে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হতে পারে। যার মাধ্যমে ক্যামেরা লেন্সে আলো কতটা প্রবেশ করবে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফিচারটি iPhone 18 Pro-তেও থাকবে কিনা, তা বলা যাচ্ছে না। তবে দুই ডিভাইসেই Apple A20 Pro প্রসেসর ব্যবহার করবে।

অ্যাপল "সারপ্রাইজ ও শাইন" অনুষ্ঠান সেপ্টেম্বর 9 ভারতীয় সময় রাত 10:30টায় শুরু হবে। ইভেন্টটি একাধিক প্ল্যাটফর্মে লাইভস্ট্রিম করা হবে। অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি, ও অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  2. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  3. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  4. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  5. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  6. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  7. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  8. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.