iPhone 18 Pro সিরিজ iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max-এর মতো সিলভার কালার অপশন আসতে পারে।
Photo Credit: Unsplash/Samuel Angor
iPhone 18 Pro will succeed iPhone 17 Pro (pictured)
Apple-এর নতুন আইফোন লঞ্চ হতে হাতে আর এক সপ্তাহও বাকি নেই। টেক জায়ান্টটি আগামী বুধবার (সেপ্টেম্বর 9) "Surprise and Shine" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।স্ট্যান্ডার্ড iPhone 18 লঞ্চ হতে পারে 2027 সালে। তবে সারপ্রাইজ এন্ড শাইন তথা চলতি বছর স্মার্টফোনের জগতে সবচেয়ে বড় চমক হতে পারে iPhone Ultra। অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোনকে এই নামেই ডাকা হচ্ছে। এবার iPhone 18 Pro সিরিজের কালার অনলাইনে ফাঁস হয়েছে।
টিপস্টার সনি ডিকসন তাঁর X পোস্টে একটি ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে আসন্ন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max বলে দাবি করা ফোনে সিম ট্রে দেখানো হয়েছে। সেটি বার্গান্ডি, ব্লু, ও সিলভার কালার অপশনে দেখা যাচ্ছে। এর থেকে অনুমান করা হচ্ছে যে, নতুন সিরিজ গত বছরের iPhone 17 Pro ও iPhone 17 Pro Max-এর মতো সিলভার কালার অপশন আসতে পারে।
— Sonny Dickson (@SonnyDickson) September 2, 2026
খবরটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ আছে। নতুন লিকটি সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের সঙ্গে পুরোপুরি মেলে না। সেই রিপোর্টে দাবি করা হয়েছিল, iPhone 18 Pro সিরিজ তিনটি নতুন রঙে আসতে পারে। ফোনগুলি বার্গান্ডি, পিওর ব্ল্যাক, ও স্কাই ব্লু রঙের বিকল্পে আসতে পারে। সিলভারের কোনও অপশন থাকবে না।
এর আগেও প্রকাশিত বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল, Apple তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনে iPhone 17-এর তুলনায় আরও গাঢ় কালো রঙ আনতে পারে। অর্থাৎ, মোট চারটি রঙ দেখা যেতে পারে। যদিও Apple এই বিষয় নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।
উল্লেখ্য, iPhone 18 Pro Max মডেলের ক্যামেরায় বড় পরিবর্তন আসার কথা শোনা যাচ্ছে। এতে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হতে পারে। যার মাধ্যমে ক্যামেরা লেন্সে আলো কতটা প্রবেশ করবে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফিচারটি iPhone 18 Pro-তেও থাকবে কিনা, তা বলা যাচ্ছে না। তবে দুই ডিভাইসেই Apple A20 Pro প্রসেসর ব্যবহার করবে।
অ্যাপল "সারপ্রাইজ ও শাইন" অনুষ্ঠান সেপ্টেম্বর 9 ভারতীয় সময় রাত 10:30টায় শুরু হবে। ইভেন্টটি একাধিক প্ল্যাটফর্মে লাইভস্ট্রিম করা হবে। অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি, ও অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels