করোনাভাইরাস প্রাদুর্ভাবে কারণে পিছিয়ে যেতে পারে iPhone SE 2 লঞ্চ

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 ফেব্রুয়ারি 2020 19:19 IST
হাইলাইট
  • Apple iPhone SE 2 লঞ্চ পিছিয়ে যেতে পারে
  • ফেব্রুয়ারিতে উৎপাদন শুরু হওয়ার কথা ছিল
  • করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে উৎপাদন পিছিয়ে যেতে পারে

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে নতুন iPhone উৎপাদন শুরু করতে দেরি হতে পারে

মার্চে তুলনামূলক কম দামে নতুন iPhone লঞ্চ করতে পারে Apple। অনেক দিন ধরেই বিভিন্ন রিপোর্টে এই খবর সামনে আসছে। ফেব্রুয়ারিতে বাণিজ্যিকভাবে এই ফোন উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। যদিও চিনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে উৎপাদন পিছিয়ে যেতে পারে। ফলে পিছতে পারে iPhone SE 2 লঞ্চ। অনেকে আবার বলছেন iPhone 9 নামে বাজারে আসবে নতুন বাজেট iPhone।

চলতি সপ্তাহে এই রিপোর্ট থেকে জানা গিয়েছিল 31 মার্চ লঞ্চ হতে পারে iPhone SE 2। 3 এপ্রিল শুরু হতে পারে বিক্রি। যদিও উৎপাদন শুরু হতে দেরি হলে লঞ্চ পিছিয়ে যেতে পারে।

তবে শুধুমাত্র নতুন iPhone নয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে কোম্পানির সামগ্রিক ফোন বিক্রিতে প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে Apple। কোম্পানি জানিয়েছে সাম্প্রতিক পরিস্থিতির কারণে ফোন বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার সম্ভাবনা রয়েছে।

করোনাভাইরাসের প্রকোপে অনলাইনে লঞ্চ হবে Realme X50 Pro 5G

অনেক দিন ধরেই iPhone SE এর উত্তরসূরি লঞ্চের খবর সামনে আসছে। একাধিক রিপোর্টে জানা গিয়েছে এই ফোনে iPhone 8-এর মতো ডিজাইন ব্যবহার হতে পারে।  নতুন বাজেট iPhone-এ থাকবে 4.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে A13 চিপ ও 3GB RAM। চলতি বছর মার্চ মাসে এই ফোন লঞ্চ হতে পারে।

গত বছর প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল 399 মার্কিন ডলারে লঞ্চ হবে iPhone SE 2। কয়েক বছর আগে একই দামে লঞ্চ হয়েছিল iPhone SE। সেই রিপোর্টে কুও জানিয়েছিলেন যে সব গ্রাহক এখনও iPhone 6 অথবা iPhone 6S ব্যবহার করছেন মূলত সেই গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফোন বাজারে আনছে Apple। iPhone SE 2 ফোনে এজ-টু-এজ ডিসপ্লে থাকবে না। বদলে iPhone 8 এর মতো ডিজাইন ব্যবহার হবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

iPhone SE 2-তে একটি 4.7 ইঞ্চি LCD ডিসপ্লে ব্যবহার হবে। সম্প্রতি সব iPhone থেকে টাচ আইডি আর হোম বাটন বাদ গিয়েছিল। তবে iPhone SE 2 তে টাচ আইডি আর হোম বাটন ফিরে আসছে। লঞ্চের সময় এই ফোনে iOS 13 অপারেটিং সিস্টেম চলবে। চলতি বছর মার্চ মাসেই বাজারে আসতে পারে এই ফোন।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern processor
  • Slim, light, easy to use
  • Good daylight camera performance
  • Regular iOS updates likely for many years
  • Bad
  • Dated looks and small screen
  • Single rear camera
  • Average battery life
  • Expensive
 
KEY SPECS
Display 4.70-inch
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
Storage 64GB
OS iOS 13
Resolution 750x1334 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, iPhone 9, iPhone SE 2
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 15 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 24GB র‍্যাম, 100W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে-সহ দুর্ধর্ষ ফিচার্স
  2. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  3. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  4. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  5. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  6. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  7. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  8. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  9. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  10. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.