24 ফেব্রুয়ারি অনলাইন ইভেন্ট থেকে Realme X50 Pro 5G লঞ্চ হবে। Realme X50 Pro 5G -তে থাকবে Qualcomm -এর ফ্ল্যাগশিপ Snapdragon 865 চিপসেট।
24 ফেব্রুয়ারি লঞ্চ হবে Realme X50 Pro 5G
করোনাভাইরাসের প্রকোপে বৃহস্পতিবার বাতিল হয়েছে 2020 সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। বার্সেলোনায় এই অনুষ্ঠান মঞ্চ থেকেই 24 ফেব্রুয়ারি Realme X50 Pro 5G লঞ্চ হওয়ার কথা ছিল। বছরের সমথেকে বড় বাণিজ্যিক মোবাইল শো বাতিল হওয়ার পরে Realme জানিয়েছে 24 ফেব্রুয়ারি অনলাইন ইভেন্ট থেকে Realme X50 Pro 5G লঞ্চ হবে।
Gadgets 360 কে এক বিবৃতিতে Realme জানিয়েছে,
ভাইরাসের প্রকোপে MWC 2020 বাতিল হওয়ার কারণে এই অনুষ্ঠানে যাবে না Realme। MWC-র মঞ্চ থেকেই কোম্পানির প্রথম 5G ফ্ল্যাগশিপ Realme X50 Pro 5G লঞ্চ হওয়ার কথা ছিল। 24 ফেব্রুয়ারি মাদ্রিদে এক অনলাইন অনষ্ঠান থেকে বিশ্বব্যাপী লঞ্চ হবে Realme X50 Pro 5G।
Realme X50 Pro 5G -তে থাকবে Qualcomm -এর ফ্ল্যাগশিপ Snapdragon 865 চিপসেট। জানুয়ারিতে চিনে লঞ্চ হয়েছিল Realme X50 5G। সেই ফোনে Snapdragon 765 চিপসেট ব্যবহার হয়েছিল। এবার Xiaomi Mi 10 কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে Snapdragon 865 সহ বাজারে আসছে Realme X50 Pro 5G। এই ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। Realme X50 5G -তেও ডুয়াল সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছিল।
করোনাভাইরাসের প্রকোপে দামী হল Redmi Note 8
সম্প্রতি টিজার প্রকাশের সঙ্গেই Realme X50 Pro 5G -এর একাধিক স্পেসিফিকেশন প্রকাশ করেছিলেন কোম্পানির প্রধান শু শি। এই ফোনে Snapdragon 865 চিপসেট থাকবে। সঙ্গে থাকবে 12GB LPDDR5 RAM, 256GB UFS 3.0 স্টোরেজ ও Android 10।
RMX2071 মডেল নম্বরে লঞ্চ হবে Realme X50 Pro 5G। সম্প্রতি AnTuTu বেঞ্চমার্কিংয়ে এই ফোনের পরীক্ষার ফলাফল সামনে এসেছিল। সেখানে প্রায় সব ফোনকে পিছনে ফেলে 574,985 স্কোর করেছে Realme X50 Pro 5G।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch