মাত্র 38,900 টাকায় পাওয়া যাচ্ছে iPhone SE (2020); কীভাবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 মে 2020 16:41 IST
হাইলাইট
  • শীঘ্রই ভারতে বিক্রি শুরু হবে Apple iPhone SE (2020)
  • 3,600 টাকা ক্যাশব্যাক দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক
  • ক্রেডিট ও ডেবিট কার্ডে এই ছাড় মিলবে

Apple iPhone SE (2020)-তে A13 চিপ থাকছে

সম্প্রতি লঞ্চ হয়েছে iPhone SE (2020)। ভারতে 42,500 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। যদিও লঞ্চ অফারে এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকদের বিশেষ ছাড় দিচ্ছে Apple। মাত্র 38,900 টাকা খরচ করেই নতুন iPhone কেনা যাবে।

64GB স্টোরেজে iPhone SE (2020)-র দাম 42,500 টাকা। যদিও এইচডিএফসি ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে 3,800 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। অর্থাৎ 38,900 টাকায় এই ফোন কেনা যাবে। যদিও ভারতে কবে নতুন iPhone SE (2020) বিক্রি শুরু হবে জানা যায়নি।

iPhone SE (2020) স্পেসিফিকেশন

iPhone SE (2020)-তে থাকছে HD IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে সর্বোচ্চ 625 nits ব্রাইটনেস পাওয়া যাবে। ফোনের ভিতরে রয়েছে A13 বায়োনিক চিপ।  iPhone 11, iPhone 11 Pro ও iPhone 11 Pro Max-এ একই চিপ ব্যবহার করেছিল Apple। কোম্পানির অন্যান্য ফোনের মতোই iPhone SE (2020)-র ব্যাটারি ও মেমোরি স্পেসিফিকেশন প্রকাশ করেনি কুপার্টিনোর কোম্পানিটি।

iPhone SE (2020)-তে থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। থাকছে 60fps 4K রেকর্ডিং। একটি মাত্র ক্যামেরায় iPhone SE (2020)-তে পোট্রেট মোডে ছবি উঠবে। কোম্পানির কম্পিউটেশনাল ফটোগ্রাফি প্রযুক্তি ও A13 বায়োনিক চিপের নিউরাল ইঞ্জিনের মাধ্যমে এই কাজ হবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে 7 মেগাপিক্সেল ক্যামেরা।

iPhone SE (2020)-তে iPhone 8-এর ডিজাইন দেখা গিয়েছে। এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ও টেকশই গ্লাস দিয়ে এই ফোন তৈরি হয়েছে। iPhone SE (2020)-র ওজন 148 গ্রাম। থাকছে IP67 ওয়েটার ও গ্লাস রেসিস্ট্যান্স। কোম্পানির দাবি 1 মিটার জলে 30 মিনিট সুরক্ষিত থাকবে এই ফোন। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ax, Wi-Fi calling, NFC, Bluetooth v5.0, GPS/ A-GPS ও লাইটনিং পোর্ট। এই ফোন থেকে 3.5 মিমি অডিও জ্যাক বাদ গিয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern processor
  • Slim, light, easy to use
  • Good daylight camera performance
  • Regular iOS updates likely for many years
  • Bad
  • Dated looks and small screen
  • Single rear camera
  • Average battery life
  • Expensive
 
KEY SPECS
Display 4.70-inch
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
Storage 64GB
OS iOS 13
Resolution 750x1334 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Apple iPhone SE 2020
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A07 5G ভারতে কম দামে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, 6 বছর Android আপডেট পাবে
  2. 10,001mAh ব্যাটারির সাথে Realme P4 Power 5G ফোনের সেল শুরু হল, অফারে 2,000 টাকা ছাড়
  3. Vivo V70 ও V70 Elite ভারতে ফেব্রুয়ারি 19 লঞ্চ হচ্ছে, 50MP সেলফি ক্যামেরা সহ 6500mAh ব্যাটারি থাকবে
  4. Google Pixel 10a ফেব্রুয়ারিতে বাজারে আসছে, অবশেষে লঞ্চের তারিখ ঘোষণা
  5. চাইনিজ ব্র্যান্ডদের টেক্কা দিতে Sony লঞ্চ করবে দুই নতুন Xperia স্মার্টফোন, দেখা গেল IMEI ডেটাবেসে
  6. iQOO 15 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 24GB র‍্যাম, 100W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে-সহ দুর্ধর্ষ ফিচার্স
  7. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  8. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  9. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  10. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.