নতুন iPhone লঞ্চের আগেই বাজারে এলো ফোনের কেস

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 সেপ্টেম্বর 2018 18:54 IST
হাইলাইট
  • 12 সেপ্টেম্বর লঞ্চ হবে নতুন iPhone
  • Wallmart এ 6.1 ইঞ্চি LCD ডিসপ্লের iPhone কেস বিক্রি শুরু হয়ে গিয়েছে
  • 6.5 ইঞ্চি OLED ডিসপ্লের iPhoneএর কেস দেখতে পেয়েছেন গ্রাহকরা

নতুন iPhone কেস iPhone X কেসের থেকে সামান্য চওড়া।

Photo Credit: Reddit/ Meechflow95

 

12 সেপ্টেম্বর লঞ্চ হবে নতুন iPhone। লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করল Apple। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কোম্পানির অ্যাপেল পার্কের স্টিভ জোবস থিয়েটারে 12 সেপ্টাম্বর এক ইভেন্টে লঞ্চ হবে 2018 সালের iPhone। তবে এই ইভেন্টে কোন প্রোডাক্ট লঞ্চ হবে তা এই আমন্ত্রণ পত্রে জানানো হয়নি। তবে এই ইভেন্টে নতুন iPhone লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা। নতুন iPhone লঞ্চের বাকি এখনো কয়েক দিন। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন iPhone এর কেস বিক্রি শুরু হয়ে গেল।

Reddit এ এক পোস্টে এক গ্রাহক জানিয়েছেন ইতিমধ্যেই Wallmart এ 6.1 ইঞ্চি LCD ডিসপ্লের iPhone কেস বিক্রি শুরু হয়ে গিয়েছে। iPhone X কেসের পাশেই নতুন iPhone কেস রাখা হয়েছে। তবে এই কেস iPhone X কেসের থেকে সামান্য চওড়া।

ছবি সৌজন্যে: Imgur/ Meechflow

 

একই গ্রাহক Wallmart এ 6.5 ইঞ্চি OLED ডিসপ্লের iPhoneএর কেস দেখতে পেয়েছেন। নতুন এই ফোনের নাম হতে চলেছে iPhone Xs Max। দোকানে iPhone 8 Plus কেসের পাশে রাখা হয়েছে এই কেসগুলি। তবে এই কেসগুলি এখনো বিক্রি শুরু হয়ন্নি বলে জানানো হয়েছে।

ছবি সৌজন্যে: Imgur/ Meechflow

 

Advertisement

এই কেসের পিছনের দিকে ক্যামেরা কাট দেখে মনে হচ্ছে নতুন একটি iPhone এ সিঙ্গেল রিয়ার ক্যামেরা থাকতে চলেছে। ক্যামেরা ও ফ্ল্যাশের জন্য ছোট যায়গা কাটা রয়েছে এই কেসের পিছনে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iPhone Xs Max, iPhone 9, iPhone 2018, Walmart
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.