পকেটের মধ্যেই লাগল আগুন! iPhone XS Max ঘিরে বিতর্ক চরমে

সম্প্রতি এক ব্যাক্তির পকেটের মধ্যেই নতুন iPhone XS Max ফোনে আগুন ধরে গিয়েছে। 2018 সালের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল এই বছরের তিনটি নতুন iPhone। লঞ্চের পরে এই প্রথম iPhone XS, iPhone XS Max আর iPhone XR এর মধ্যে কোন মডেলে আগুন ধরার ঘটনা সামনে এল।

পকেটের মধ্যেই লাগল আগুন! iPhone XS Max ঘিরে বিতর্ক চরমে

Photo Credit: Josh Hillard / iDrop News

অক্টোবর মাসে বিক্রি শুরু হয়েছিল iPhone XS Max

হাইলাইট
  • জে হিলার্ড নামে এক ব্যাক্তির iPhone এ এই দুর্ঘটনা ঘটেছে
  • মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা তিনি
  • পকেটের মধ্যেই নতুন iPhone XS Max ফোনে আগুন ধরে গিয়েছে
বিজ্ঞাপন

সপ্তাহ তিনেক আগেই নতুন iPhone XS Max কিনেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়োর এক ব্যাক্তি। সম্প্রতি এই ব্যাক্তির পকেটের মধ্যেই নতুন iPhone XS Max ফোনে আগুন ধরে গিয়েছে। এই বিষয়ে Apple এর সাথে যোগাযোগ করলে নতুন ফোন দেওয়ার কথা জানিয়েছিল কোম্পানি। যা নিয়ে চুড়ান্ত হতাশ ঐ ব্যাক্তি। এবার আইনি পথে হাঁটার কথা ভাবছেন তিনি। 2018 সালের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল এই বছরের তিনটি নতুন iPhone। লঞ্চের পরে এই প্রথম iPhone XS, iPhone XS Max আর iPhone XR এর মধ্যে কোন মডেলে আগুন ধরার ঘটনা সামনে এল।

 

আরও পড়ুন: Jio Happy New Year Offer: দশটি অজানা তথ্য

সম্প্রতি iDropNews এ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে জে হিলার্ড নামে এক ব্যাক্তির iPhone এ এই দুর্ঘটনা ঘটেছে।  12 ডিসেম্বর লাঞ্চ ব্রেকের সময় পকেটের মধ্যে ফোনে উষ্ণতা অনুভব করেন। শিঘ্রই ত্বকে কিছু পোড়ার অনুভিতি হতে শুরু করে। এর পরেই পকেটে থাকা iPhone XS Max থেকে সবুজ ও হলুদ রঙের ধোঁয়া বের হতে শুরু করে। এর পরে এক সহকর্মী আগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। এর পরে হিলার্ডের প্যান্টে ফুটো হয়ে যায় ও ত্বকে জ্বালা করতে শুরু করে।

 

আরও পড়ুন: পাঁচ পাঁচটা ক্যামেরা! বাজার কাঁপাতে আসছে Nokia 9 PureView

“পকেটে ফোনে আগুন ধরে গিয়েছে বোঝার পরে পকেট থগেকে ফোনটি বার করে টেবিলে রাখার সময় আমি অনেকটা ধোঁয়া টেনে নিয়েছিলাম। পরে অফিসের সিকিউরিটি ক্যামেরায় সেই ভিডিও দেখা গিয়েছে।” জানিয়েছেন হিলার্ড।

একই দিনে অফিস শেষে অ্যাপেল স্টোরে গিয়ে এই দুর্ঘটনার কথা জানান তিনি। অ্যাপেল স্টোর থেকে জানানো হয় পুড়ে যাওয়া আইফোন কুপার্টিনোতে কোম্পানির সদর দপ্তরে পাঠানো হবে। সঠিক তদন্তের পরেই তিনি নতুন iPhone XS Max পাবেন বলে জানায় অ্যাপেল স্টোর। এছাড়াও অ্যাপেল স্টোর তাকে জামা পারড়, জুতো ও ত্বকের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে।

 

আরও পড়ুন: Xiaomi কে বাজিমাত করতে পারবে নতুন Huawei P Smart?

তবে শুধু নতুন iPhone XS Max হাতে নিয়ে থেকে থাকতে চান না হিলার্ড। এই দুর্ঘটনার সঠিক ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

এই ব্যাপারে Gadgets 360 সরাসতি কোন খবর পায়নি। ইতিমধ্যেই Apple কে এই বিষয়ে প্রশ্ন করেছি আমরা। Apple এর তরফ থেকে এই প্রতিবেদন প্রশিত হওয়ার সময় পর্যন্ত আমাদের কাছে কোন বিবৃতি এসে পৌঁছায়নি।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Best-in-class performance
  • Excellent cameras
  • Superb display
  • Dual SIM is finally an option
  • Great battery life
  • Regular, timely software updates
  • Bad
  • Expensive
  • Some might find it bulky
  • Dual SIM support is limited
  • First-party apps not great in India
  • Fast charger not bundled
Display 6.50-inch
Processor Apple A12 Bionic
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel
Storage 64GB
OS iOS 12
Resolution 1242x2688 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »