Itel A100 4G ভারতে 6,799 টাকায় হাজির, নেটওয়ার্ক ছাড়াই কল করার সুবিধা রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 ফেব্রুয়ারি 2026 17:53 IST
হাইলাইট
  • Itel A100 4G মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি অফার করে
  • ফোনে UltraLink প্রযুক্তি থাকায় বিনা নেটওয়ার্কে কল করা যাবে
  • স্মার্টফোনটির স্ক্রিনে আইফোনের মতো ডায়নামিক বার ফিচার আছে

Itel A100 4G offers MIL-STD-810H military standard certification.

Photo Credit: Itel

Itel A100 4G সোমবার ভারতে লঞ্চ হল। এটি একটি বাজেট ফোর-জি মোবাইল ফোন যা 7,000 টাকার কম দামে দেশের বাজারে এসেছে। স্মার্টফোনটি অবিকল ফ্ল্যাগশিপ OnePlus 13s মডেলের স্টাইলে ডিজাইন করেছে কোম্পানি। দেখে বোঝার সাধ্য নেই যে কোনটা ওয়ানপ্লাস আর কোনটা আইটেল। সংস্থার দাবি, এটি মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি অফার করে এবং এতে MIL-STD-810H সার্টিফিকেশন রয়েছে। অর্থাৎ Itel A100 4G ধাক্কা, কম্পন, আদ্রতা, উচ্চ ও নিম্ন তাপমাত্রা সহ্য করার সামরিক মানদন্ডে উত্তীর্ণ হয়েছে। ডিভাইসে UltraLink প্রযুক্তি থাকায় বিনা নেটওয়ার্কে কল করা যাবে।

Itel A100 4G স্পেসিফিকেশন ও ফিচার্স

আইটেল এ100 4G এর সামনে 6.6 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 480 নিট টিপিক্যাল ব্রাইটনেস, HD+ রেজোলিউশন (720 x 1,612 পিক্সেল),  ও 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। ফোনের স্ক্রিনে ডায়নামিক বার ফিচার আছে, যা আইফোনের মতো সেলফি ক্যামেরা কাটআউটের চারপাশে কল অ্যালার্ট এবং চার্জিং সম্পর্কিত নোটিফিকেশন প্রদর্শন করে।

Itel A100 4G মডেলে অক্টা-কোর Unoisoc T7100 প্রসেসর দেওয়া হয়েছে। চিপসেটের পিক ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। ডিভাইসের র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি ( 4 জিবি ফিজিক্যাল + 4 জিবি ডাইনামিক) বাড়ানো যাবে। SD কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ বৃদ্ধি করা যাবে। উন্নত অডিও কোয়ালিটির জন্য ফোনটি DTS স্পিকারের সাথে এসেছে।

5,000mAh ব্যাটারি আইটেলের নতুন হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। এটি 10W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা বর্তমান। ফোনটি Android 15 Go এডিশনে চলে, যা মূলত কম দামি স্মার্টফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন।

Itel A100 4G ইনফ্রারেড (IR) ব্লাস্টারের সাথে এসেছে। ফলে ফোনটিকে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করে সহজেই টিভি, ফ্যান, এয়ার কন্ডিশনার, এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এছাড়াও, সিকিউরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল 4G VoLTE, 3.5 মিমি অডিও জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট আছে। 

Advertisement

Itel A100 4G দাম

Itel A100 4G এর বেস 3 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভার্সনের দাম 6,799 টাকা ধার্য করা হয়েছে। অন্য দিকে, 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে 7,499 টাকা খরচ হবে। স্মার্টফোনটি সিল্ক গ্রীন, পিওর ব্ল্যাক, ও টাইটেনিয়াম গোল্ড কালার অপশনে পাওয়া যাচ্ছে৷ এটি দেশের সমস্ত রিটেল স্টোরে উপলব্ধ৷ আইটেল 100 দিনের বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার করছে৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.