50-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দ্বারা সজ্জিত হয়ে ভারতের বাজারে উন্মোচিত হলো Itel A95 5G

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 19 এপ্রিল 2025 20:29 IST
হাইলাইট
  • Itel A95 5G-তে 6.67-ইঞ্চি 120Hz HD+ IPS LCD স্ক্রিন আছে
  • হ্যান্ডসেটটি কোম্পানির AI-ভয়েস অ্যাসিস্ট্যান্ট Aivana সাপোর্ট করে
  • Itel A95 5G-এ IP54 ধূলো ও জল প্রতিরোধী রেটিং রয়েছে

টেল A95 5G কালো, সোনালী এবং পুদিনা নীল রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে

Photo Credit: Itel

বৃহস্পতিবার ভারতে Itel A95 5G লঞ্চ করা হয়েছে। এই হ্যান্ডসেটটি সর্বোচ্চ 6GB RAM-এর সঙ্গে অক্টা-কোর MediaTek Dimensity 6300 চিপসেট দ্বারা Android 14-এ চালিত।ফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং একাধিক AI-ভিত্তিক ফিচার রয়েছে, যার মধ্যে প্রোডাক্টিভিটি টুল এবং একটি ভয়েস অ্যাসিস্ট্যান্টও আছে। ক্যামেরার ক্ষেত্রে এটিতে 50-মেগাপিক্সেল প্রধান রিয়ার সেন্সর এবং 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে। এটি ধূলো এবং জল প্রতিরোধের জন্য IP54 রেটিং পেয়েছে।ভারতে Itel A95 5G-এর দাম ও রঙের অপশন,একটি সাংবাদিক বৈঠকে কোম্পানি জানিয়েছে, ভারতে Itel A95 5G-এর 4জিবি+128জিবি ভ্যারিয়েন্টের দাম 9,599 টাকা, অন্যদিকে 6জিবি+128জিবি ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। ফোনটি ব্ল্যাক, গোল্ড এবং মিন্ট-ব্লু,এই তিনটি রঙে পাওয়া যাবে। হ্যান্ডসেটটির সঙ্গে 100-দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট অফারও দেওয়া হচ্ছে। কিন্তু এটি কোথায় কিনতে পাওয়া যাবে সে সম্পর্কিত তথ্য ঘোষণা করা হয়নি।

Itel A95 5G-স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্য:

Itel A95 5G-তে Panda Glass প্রটেকশন সহ 6.67-ইঞ্চি HD+ IPS LCD স্ক্রিন আছে,যার রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 240Hz।ফোনটি সর্বোচ্চ 6জিবি RAM এবং 128জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে MediaTek Dimensity 6300 চিপসেট দ্বারা চালিত। এটি Android 14 অপারেটিং সিস্টেমে চলে।
কোম্পানির দাবি, ফোনটি পাঁচ বছর সাবলীল ভাবে চলবে। হ্যান্ডসেটটি কোম্পানির AI-ভয়েস অ্যাসিস্ট্যান্ট Aivana সমর্থন করে এবং এতে Ask AI টুলসও রয়েছে। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা কনটেন্ট লেখা,তথ্য সংক্ষেপে উপস্থাপন করা বা বিভিন্ন প্রসঙ্গে বার্তা সাজানোর মতো কাজ করতে পারবে। এছাড়াও, এতে Dynamic Bar ফিচার আছে,যা ফ্রন্ট ক্যামেরা কাটআউটের চারপাশে একটি কোল্যাপসিবল বার হিসেবে দেখতে পাওয়া যায় এবং এটি নোটিফিকেশন ও অন্যান্য অ্যালার্ট পরিষ্কারভাবে দেখায়।

Advertisement


ক্যামেরার দিক থেকে Itel A95-এ 50-মেগাপিক্সেল প্রধান রিয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এটি 2K ভিডিও রেকর্ডিং, ডুয়াল ভিডিও ক্যাপচার, ভ্লগ মোড এবং আরও অন্যান্য ফিচার সমর্থন করে। স্মার্টফোনটি 10W-চার্জিং সমর্থিত 5,000mAh ব্যাটারি দ্বারা চালিত। ফোনটির পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া আছে। জল এবং ধূলো থেকে সুরক্ষার জন্য হ্যান্ডসেটটিতে IP54 রেটিং আছে। ফোনটিতে একটি ইনফ্রারেড সেন্সর রয়েছে এবং এটি 7.8 মিমি পাতলা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.