itel Aqua: দেশের প্রথম IP67 রেটিংযুক্ত ফিচার ফোন লঞ্চ হল, 2,000 টাকার কমে চোখ কপালে তোলার মতো ফিচার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 জুন 2026 22:05 IST
হাইলাইট
  • itel Aqua উন্নত IP67 ওয়াটার প্রোটেকশন রেটিং পেয়েছে
  • এটি এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ও টাইপ-সি চার্জিং অফার করে
  • itel Aqua ভয়েস অ্যাসিস্ট্যান্ট King Voice দিয়ে সজ্জিত

itel Aqua features an IP67 rating

Photo Credit: Sagnik Das Gupta/ Beebom Gadgets

itel Aqua ভারতে লঞ্চের ঘোষণা হল। সংস্থার দাবি, এটি ভারতের প্রথম ও একমাত্র ফিচার ফোন যা IP67 রেটিং অফার করে। এই রেটিংয়ের অর্থ হল, ফোনটি ধুলোবালি এবং জলের বিরুদ্ধে উন্নত সুরক্ষা প্রদান করতে সক্ষম। ফলে ঝড়বৃষ্টি বা প্রতিকূল পরিবেশেও নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারবে। এছাড়াও, itel Aqua মডেলে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি রয়েছে। এটি কথা বলার সময় আশেপাশের অপ্রয়োজনীয় শব্দ কমাতে সাহায্য করবে। আইটেলের এই মোবাইল ফোনে বাংলা-সহ 10টি ভারতীয় ভাষার সাপোর্ট আছে। উন্নত ফিচার্স থাকা সত্ত্বেও দাম 2,000 টাকার কম।

itel Aqua দাম

itel Aqua মাত্র 1,799 টাকায় ভারতে লঞ্চ হয়েছে। এটি একটাই কনফিগারেশনে উপলব্ধ। ডিভাইসটি দেশজুড়ে বিভিন্ন মোবাইলের দোকানে কালো, নীল, ও লাল রঙে পাওয়া যাবে।

itel Aqua ফিচার্স

আইটেল অ্যাকোয়া ফিচার ফোনে 2.4 ইঞ্চি ডিসপ্লে ও 1,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। এটি টাইপ-সি চার্জিং পোর্টের সঙ্গে আসার কারণে মডার্ন স্মার্টফোনের মতো একই ধরনের চার্জার ব্যবহার করা যাবে। এতে ওয়্যারলেস FM রেডিওর সুবিধা রয়েছে, যার মাধ্যমে হেডফোন ছাড়াই রেডিও শোনা যাবে। ফোনবুকে সর্বোচ্চ 1,000টি কনট্যাক্ট সেভ করা যাবে। কল লগে 60টি পর্যন্ত নম্বর রেকর্ড থাকবে।

ব্যবহারকারীরা প্রতিটি নম্বরের জন্য আলাদা আইকন সেট করার সুবিধা পাবেন। itel Aqua অটো কল রেকর্ডিং ফিচার অফার করে। অর্থাৎ, প্রয়োজনীয় ফোনালাপ রেকর্ড করে রাখা যাবে। এতে ছবি ও গান ট্রান্সফারের জন্য ব্লুটুথ সাপোর্ট দেওয়া হয়েছে। তাছাড়া, মাইক্রো SD কার্ড দিয়ে ইন্টার্নাল স্টোরেজ 32 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

আইটেল অ্যাকোয়ার অন্যতম বিশেষত্ব হল King Voice, যা একটি দ্বিভাষিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এটি হিন্দি ও ইংরেজি ভাষায় মেনু অপশন, মেসেজ, ও কল সংক্রান্ত তথ্য উচ্চারণ করে শোনাতে পারে। যাদের ছোট স্ক্রিনে লেখা পড়তে অসুবিধা হয়, বৈশিষ্ট্যটি তাদের জন্য বেশ উপযোগী।

Advertisement

আইটেল ভাষাগত বৈচিত্র্যের কথা মাথায় রেখে আরও আটটি আঞ্চলিক ভাষার সমর্থন যোগ করেছে। যার মধ্যে রয়েছে বাংলা, মারাঠি, তামিল, তেলেগু, মালয়ালম, গুজরাতি, কন্নড়, ও পাঞ্জাবি। ছবি তোলার জন্য একটি VGA ক্যামেরা পাওয়া যাবে৷ এই ফিচার ফোনের অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে থাকছে স্পিড ডায়াল সাপোর্ট, টাইম আপডেট সাপোর্ট, কাস্টমাইজেশন অপশন, ও সুপার ব্যাটারি মোড।

 
KEY SPECS
Display 2.40-inch
Rear Camera Unspecified
Battery Capacity 1200mAh
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.