itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 সেপ্টেম্বর 2026 19:26 IST
হাইলাইট
  • itel Tough রাগেড ফোন 2 মিটার উচ্চতা থেকে নিচে পড়বেও সুরক্ষিত থাকবে
  • এই ফিচার ফোনে 2,000mAh ব্যাটারি রয়েছে
  • itel Tough মডেলে IP54 রেটিং, টাইপ-সি পোর্ট, ও 2.4 ইঞ্চি ডিসপ্লে আছে

itel Tough offers 2-meter drop protection and an IP54 rating

Photo Credit: Itel

আইটেল মঙ্গলবার ভারতে itel Tough মডেল লঞ্চ করেছে। এটি সংস্থার নতুন রাগড ও টেকসই ফিচার ফোন। কোম্পানি দাবি করছে, ফোনটি 2 মিটার উচ্চতা থেকে নিচে পড়লেও সুরক্ষিত থাকবে। এতে IP54 রেটিং রয়েছে। আইটেল বিনামূল্যে একটি শকপ্রুফ কভারও অফার করছে। itel Tough ভারতবাসীর দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। এটি বিশেষ করে চাষবাস, নির্মাণস্থল, বাজার, ওয়ার্কশপ, এবং অন্যান্য খোলা স্থানে কাজ করা বা ফোন ব্যবহার করা মানুষদের জন্য উপযোগী হতে পারে। এই নতুন ফিচার ফোনে দুটি আলাদা আলো-সহ শক্তিশালী টর্চও পাওয়া যাবে।

itel Tough দাম

itel Tough ভারতে 1,499 টাকায় লঞ্চ হয়েছে। ফিচার মোবাইল ফোনটি দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাবে। এটি কালো, লাল, ও নীল রঙে উপলব্ধ। কোম্পানি এই হ্যান্ডসেটের সঙ্গে 1 বছরের কাউন্টার রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টিও দিচ্ছে।

itel Tough ফিচার্স ও স্পেসিফিকেশন

আইটেল টাফ 2.4 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এসেছে। ফোনে Unisoc SC6531E চিপসেট এবং 2,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 4 এমবি র‍্যাম ও 4 এমবি স্টোরেজ রয়েছে। তবে মেমোরি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 32 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এই ফোনে ডুয়াল সিম ব্যবহার করা যায়। ডিভাইসটি 2G GSM নেটওয়ার্কে (900/1800MHz) কাজ করে।

itel Tough ফোনে King Voice ফিচার আছে, যার সাহায্যে মেনু, ছোট মেসেজ, ও ফোন কল সংক্রান্ত তথ্য হিন্দি ও ইংরেজিতে অডিওর মাধ্যমে শুনে নেওয়া যাবে। এতে বাংলা-সহ মোট দশটি ভাষার সাপোর্ট যুক্ত করা হয়েছে। ফোনের পিছনে সুপার সাউন্ডবক্স আছে। এটি আরও জোরে ও উন্নত মানের শব্দ তৈরি করতে পারে।

আইটেলের নতুন ফিচার ফোনে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ, কল রেকর্ডিং, এফএম রেডিও, ও ডুয়াল সিমের সুবিধা আছে। এছাড়াও, 3.5 মিমি হেডফোন জ্যাক ও ইউএসবি-সি পোর্ট আছে। অর্থাৎ, এটি স্মার্টফোনের চার্জারের সাহায্যেই চার্জ করা যাবে।

Advertisement

itel Tough-এর অন্যতম ফিচার হল এগ্রি বাটন। এই বোতামে একবার চাপ দিয়েই সরাসরি সরকারি কৃষি সহায়তা হেল্পলাইনে ফোন করা যাবে। এর ফলে গ্রামীণ এলাকায় চাষবাসের সঙ্গে যুক্ত মানুষজনের কৃষি সংক্রান্ত পরামর্শ পাওয়া আরও সহজ হয়ে উঠবে।

আইটেল ইন্ডিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) অরিজিৎ তলাপাত্র বলেছেন,"ভারতে লক্ষ লক্ষ মানুষ ধুলো, গরম, এবং নানা প্রতিকূল পরিবেশে কাজ করেন। তাই তাদের ডিভাইসও একইভাবে টেকসই হওয়া দরকার। আইটেল টাফ-এর মাধ্যমে আমরা রাগড ও মজবুত নকশার সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনের উপযোগী সুবিধা মিলিয়ে ফোনটিতে বেশ কিছু নতুনত্ব নিয়ে এসেছি।"

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.