itel Tough চাষবাস, নির্মাণস্থল, বাজার, ও অন্যান্য খোলা স্থানে কাজ করা বা ফোন ব্যবহার করা মানুষদের জন্য উপযোগী হতে পারে।
Photo Credit: Itel
itel Tough offers 2-meter drop protection and an IP54 rating
আইটেল মঙ্গলবার ভারতে itel Tough মডেল লঞ্চ করেছে। এটি সংস্থার নতুন রাগড ও টেকসই ফিচার ফোন। কোম্পানি দাবি করছে, ফোনটি 2 মিটার উচ্চতা থেকে নিচে পড়লেও সুরক্ষিত থাকবে। এতে IP54 রেটিং রয়েছে। আইটেল বিনামূল্যে একটি শকপ্রুফ কভারও অফার করছে। itel Tough ভারতবাসীর দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। এটি বিশেষ করে চাষবাস, নির্মাণস্থল, বাজার, ওয়ার্কশপ, এবং অন্যান্য খোলা স্থানে কাজ করা বা ফোন ব্যবহার করা মানুষদের জন্য উপযোগী হতে পারে। এই নতুন ফিচার ফোনে দুটি আলাদা আলো-সহ শক্তিশালী টর্চও পাওয়া যাবে।
itel Tough ভারতে 1,499 টাকায় লঞ্চ হয়েছে। ফিচার মোবাইল ফোনটি দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাবে। এটি কালো, লাল, ও নীল রঙে উপলব্ধ। কোম্পানি এই হ্যান্ডসেটের সঙ্গে 1 বছরের কাউন্টার রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টিও দিচ্ছে।
আইটেল টাফ 2.4 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এসেছে। ফোনে Unisoc SC6531E চিপসেট এবং 2,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 4 এমবি র্যাম ও 4 এমবি স্টোরেজ রয়েছে। তবে মেমোরি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 32 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এই ফোনে ডুয়াল সিম ব্যবহার করা যায়। ডিভাইসটি 2G GSM নেটওয়ার্কে (900/1800MHz) কাজ করে।
itel Tough ফোনে King Voice ফিচার আছে, যার সাহায্যে মেনু, ছোট মেসেজ, ও ফোন কল সংক্রান্ত তথ্য হিন্দি ও ইংরেজিতে অডিওর মাধ্যমে শুনে নেওয়া যাবে। এতে বাংলা-সহ মোট দশটি ভাষার সাপোর্ট যুক্ত করা হয়েছে। ফোনের পিছনে সুপার সাউন্ডবক্স আছে। এটি আরও জোরে ও উন্নত মানের শব্দ তৈরি করতে পারে।
আইটেলের নতুন ফিচার ফোনে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ, কল রেকর্ডিং, এফএম রেডিও, ও ডুয়াল সিমের সুবিধা আছে। এছাড়াও, 3.5 মিমি হেডফোন জ্যাক ও ইউএসবি-সি পোর্ট আছে। অর্থাৎ, এটি স্মার্টফোনের চার্জারের সাহায্যেই চার্জ করা যাবে।
itel Tough-এর অন্যতম ফিচার হল এগ্রি বাটন। এই বোতামে একবার চাপ দিয়েই সরাসরি সরকারি কৃষি সহায়তা হেল্পলাইনে ফোন করা যাবে। এর ফলে গ্রামীণ এলাকায় চাষবাসের সঙ্গে যুক্ত মানুষজনের কৃষি সংক্রান্ত পরামর্শ পাওয়া আরও সহজ হয়ে উঠবে।
আইটেল ইন্ডিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) অরিজিৎ তলাপাত্র বলেছেন,"ভারতে লক্ষ লক্ষ মানুষ ধুলো, গরম, এবং নানা প্রতিকূল পরিবেশে কাজ করেন। তাই তাদের ডিভাইসও একইভাবে টেকসই হওয়া দরকার। আইটেল টাফ-এর মাধ্যমে আমরা রাগড ও মজবুত নকশার সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনের উপযোগী সুবিধা মিলিয়ে ফোনটিতে বেশ কিছু নতুনত্ব নিয়ে এসেছি।"
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications