Itel Zeno 200 জলের দরে লঞ্চ হল, সিগন্যাল না থাকলেও করা যাবে কল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 মে 2026 17:02 IST
হাইলাইট
  • Itel Zeno 200-এর সামনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.6 ইঞ্চি ডিসপ্লে আছে
  • ফোনটি IP65 রেটিং এবং DTS সাউন্ডের সাথে এসেছে
  • এটি মোবাইল নেটওয়ার্ক ছাড়াই 2 কিমি পর্যন্ত দূরত্বে কল করতে দেবে

Itel Zeno 200 is available in three distinct colors

Photo Credit: Itel

Itel Zeno 200 আজ ভারতে লঞ্চ হল। এটি একটি বাজেট ফোন যা 10,500 টাকার কম দামে দেশের  বাজারে এসেছে। স্মার্টফোনটি বেশ অভিনব ডিজাইন পেয়েছে। এমন লুক বাজেট ফোনে খুব কম দেখা যায়। সংস্থা দাবি করছে, ZENO আদ্যক্ষর আসলে তাদের ডিজাইন এবং কার্যকারিতার দর্শনকে তুলে ধরছে। এই নামের মাধ্যমে উন্নত নকশা, ভাল ব্যবহারিক অভিজ্ঞতা, এবং অপ্টিমাইজড পারফরম্যান্সের উপর জোর দেওয়া হয়েছে। Itel Zeno 200-এর ফিচার্সের মধ্যে রয়েছে IP65 রেটিং, DTS সাউন্ড, Ultralink কানেক্টিভিটি, ইনফ্রারেড ব্লাস্টার, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 3.5 মিমি অডিও জ্যাক, ডুয়াল 4G VoLTE ইত্যাদি।

Itel Zeno 200 দাম

Itel Zeno 200 মডেলটি 4 জিবি র‍্যাম এবং 64 জিবি ইন্টার্নাল স্টোরেজের একটাই কনফিগারেশনে লঞ্চ হয়েছে। দাম 10,399 টাকা রেখেছে কোম্পানি। এটি বর্তমানে Amazon থেকে কেনা যাচ্ছে। লঞ্চ অফারে ICICI এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড লেনদেনে 399 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফোনটি কমেট অরেঞ্জ, মিটিওর টাইটেনিয়াম, ও নাইটলি ব্লু কালার অপশনে উপলব্ধ।

Advertisement

Itel Zeno 200 স্পেসিফিকেশন, ফিচার্স

আইটেল জেনো 200-এর অন্যতম আকর্ষণ আল্ট্রালিঙ্ক কানেক্টিভিটি ফিচার। কোম্পানির দাবি অনুসারে, এটি এমন জায়গাতেও কল করতে দেবে (2 কিমির মধ্যে) যেখানে সাধারণ মোবাইল নেটওয়ার্ক অমিল। IR সেন্সর থাকার ফলে ফোনকে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা ফোনের মাধ্যমে সহজেই টিভি, ফ্যান, এয়ার কন্ডিশনার, এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে।

Itel Zeno 200 এইচডি+ রেজোলিউশনের 6.75 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 590 নিট পিক ব্রাইটনেস, ও 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে আইফোনের মতো ডায়নামিক বার ফিচার আছে, যার ফলে সেলফি ক্যামেরা কাটআউটের চারপাশে কল এবং চার্জিং-সহ বিভিন্ন নোটিফিকেশন দেখা যাবে।

আইটেলের নতুন ফোনে অক্টা-কোর Unisoc T7200 প্রসেসর দেওয়া হয়েছে। চিপসেটের পিক ক্লক স্পিড 1.8 গিগাহার্টজ। ডিভাইসের র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি ( 4 জিবি ফিজিক্যাল + 4 জিবি ডাইনামিক) বাড়ানো যাবে। SD কার্ডের মাধ্যমে অনবোর্ড স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। উন্নত অডিও কোয়ালিটির জন্য DTS স্পিকার যুক্ত করা হয়েছে।।

Advertisement

আইটেলের নতুন হ্যান্ডসেটে 5,000mAh ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা বর্তমান। ফোনটি Android 15 Go এডিশনে চলে, যা মূলত কম দামি স্মার্টফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.