মাত্র 10,299 টাকায় লঞ্চ হল Itel Zeno 5G, স্ক্রিন ভাঙলে বিনামূল্যে পাল্টে দেবে সংস্থা

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 12 জুন 2025 19:49 IST
হাইলাইট
  • Itel Zeno 5G একটি বাজেট স্মার্টফোন হিসেবে এসেছে
  • এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে
  • ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও IP54 ওয়াটার রেজিট্যান্স উলবব্ধ

Itel Zeno 5G তিনটি আকর্ষণীয় রঙের বিকল্পে কেনা যাবে

Photo Credit: Itel

Itel Zeno 5G মঙ্গলবার ভারতে লঞ্চ হয়ে গেল৷ আমজনতাকে লক্ষ্য করে স্মার্টফোনটির আগমন ঘটেছে। ফলে খুবই কম দাম রেখেছে আইটেল। এই 5G মোবাইলে আপনি MediaTek Dimensity 6300 চিপসেট এবং 4GB পর্যন্ত RAM পাবেন। বাজেট ফোন হলেও ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। AI ফিচার্স Itel Zeno 5G মডেলটির বিশেষত্ব বলে দাবি করা হয়েছে। এই হ্যান্ডসেটে বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্য নির্ভর বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে কোম্পানির AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট Aivana উল্লেখযোগ্য। ডুয়াল 5G সিমও ব্যবহার করতে পারবেন। কোম্পানি দাবি করেছে যে Zeno 5G পাঁচ বছর ধরে ল্যাগ-মুক্ত অভিজ্ঞতা দেবে।

ভারতে Itel Zeno 5G এর দাম

ভারতে Itel Zeno 5G এর দাম 4 জিবি + 128 জিবি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,299 টাকা রাখা হয়েছে এবং বর্তমানে শুধুমাত্র Amazon থেকে কেনা যাবে। গ্রাহকরা ফোনটি কিনলে 1,000 টাকার ডিসকাউন্ট কুপন পেতে পারেন। এটি Calx Titanium, Shadow Black এবং Wave Green রঙে পাওয়া যাবে। আইটেল আরও জানিয়েছে, ক্রেতারা কেনার দিন থেকে প্রথম ১০০ দিনের মধ্যে বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট পরিষেবা উপভোগ করতে পারবেন।

Itel Zeno 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Itel Zeno 5G এর 6.67-ইঞ্চি HD+ (720x1,612 পিক্সেল) IPS ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং Panda MN228 গ্লাস প্রোটেকশন অফার করে। স্মার্টফোনটি অক্টা-কোর MediaTek Dimensity 6300 SoC প্রসেসর দ্বারা পরিচালিত যা 4GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ভার্চুয়ালি RAM অতিরিক্ত 4GB পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা রয়েছে। আবার চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

সফটওয়্যারের দিক থেকে, ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করে। ফটোগ্রাফির জন্য, Itel Zeno 5G মডেলে f/1.6 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পিছনে একটি লাইট সেন্সর রয়েছে। রিয়ার ক্যামেরা 30fps এ 2K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা উপলব্ধ।

Itel Zeno 5G ফোনটিতে Ask AI এবং Aivana এর মতো AI বৈশিষ্ট্য রয়েছে, যা কোম্পানির AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট। পাওয়ার ব্যাকআপের জন্য, 10W চার্জিং সাপোর্ট-সহ 5,000mAh ব্যাটারি বর্তমান। এতে IP54 রেটিং যুক্ত ধুলো ও জল-প্রতিরোধী ফ্রেম রয়েছে। সিকিউরিটির জন্য ফোনটি একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি IR ব্লাস্টার অফার করে। এছাড়া, কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়াল ন্যানো সিম, 5G, 4G, ওয়াই-ফাই, জিপিএস, ও একটি USB টাইপ-সি পোর্ট।

 
KEY SPECS
Display 6.67-inch
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 14
Resolution 720x1612 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.