বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস

ফোল্ডেবল আইফোনের পিছনে 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা ও 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে।

বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস

Photo Credit: Samsung

Apple's foldable phone will compete with Galaxy Z Fold 8

হাইলাইট
  • Foldable iPhone মডেলের দাম 2,099 ডলার থেকে শুরু হতে পারে
  • ফোনের ভিতরে 7.8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লে থাকতে পারে
  • Apple সর্বোচ্চ 2 টেরাবাইট স্টোরেজ অপশন অফার করতে পারে
বিজ্ঞাপন

প্রাথমিকভাবে Apple-এর ফোল্ডেবল স্মার্টফোনের যে দামের ইঙ্গিত পাওয়া গিয়েছিল, এখন তার থেকেও বেশি খরচ হতে পারে। বর্তমানে iPhone Ultra বা iPhone 18 Fold (অফিসিয়াল নাম নয়) নিয়ে চর্চা চলছে বিশ্বজুড়ে। কারণ প্রথমবার ভাঁজযোগ্য ফোন বাজারে আনছে টেক জায়ান্টটি। Samsung, Vivo, Oppo, ও Huawei-এর একাধিক ফোল্ডিং ফোন বাজারে থাকলেও, Apple-এর মডেল নিয়ে আলাদাই প্রত্যাশা কাজ করছে ক্রেতাদের মধ্যে। Apple-এর "Surprise ও Shine" ইভেন্ট আগামী বুধবার (সেপ্টেম্বর 9) অনুষ্ঠিত হচ্ছে। সেখানেই প্রকাশ্যে আসবে নতুন প্রজন্মের আইফোন। কিন্তু তার আগেই ফোল্ডেবল ডিভাইসের দাম এবং স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

Foldable iPhone: দাম ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ট্রেন্ডফোর্স অনুমান করছে, Apple-এর Foldable iPhone মডেলের দাম 2,099 ডলার থেকে শুরু হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,98,300 টাকা। বিভিন্ন স্টোরেজ কনফিগারেশন অনুসারে দাম 2,299 ডলার (প্রায় 2,17,200 টাকা) পর্যন্ত যেতে পারে। এমনকি সবচেয়ে দামি ভার্সনের মূল্য 3,000 ডলারের বেশি হতে পারে, যা আনুমানিক 2,83,500 টাকা।

আমেরিকায় iPhone 17 Pro Max মডেলের মূল্য 1,119 ডলারলার (প্রায় 1,13,000 টাকা) থেকে শুরু হয়। ফলে দাম অনেকটাই বাড়তে চলেছে। রিপোর্ট বলছে, আসন্ন iPhone 18 Fold-এর ভিতরে 7.8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লে থাকতে পারে। বাইরের কভার স্ক্রিনের দৈর্ঘ্য 5.5 ইঞ্চি হওয়ার সম্ভাবনা।

Apple তাদের ফোল্ডিং ফোনের জন্য ডিসপ্লে প্যানেল Samsung থেকে নিতে পারে। এটি iPhone 18 Pro ও iPhone 18 Pro Max মডেলের মতো 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত Apple A20 Pro চিপসেটে রান করবে। ডিভাইসটি 256 জিবি, 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে।

অ্যাপলের ফোল্ডেবল আইফোনে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। এর ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা। এটি 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত হবে।

প্রসঙ্গত, এই বছর শুধুমাত্র আইফোনের হাই-এন্ড মডেল আসবে। স্ট্যান্ডার্ড iPhone 18 এবং iPhone Air 2 লঞ্চ হতে পারে 2027 সালে।9to5mac তাদের রিপোর্টে দাবি করেছে, Apple বুধবার স্মার্ট হোম ডিভাইসের নতুন সিরিজ লঞ্চ করতে পারে। যার মধ্যে HomePod Touch, HomePad Mini 2, এবং নেক্সট-জেনারেশন Apple TV 4K থাকতে পারে।

এছাড়াও, Apple Watch Series 12 ও AirPods 5-এর আগমন ঘটতে পারে। যদিও সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। উল্লেখ্য, 15 বছরের বেশি সময় পর অ্যাপলের চিফ এগজিকিউটিভ অফিসার পদ থেকে অবসর নিয়েছেন টিম কুক। পয়লা সেপ্টেম্বর CEO পদে বসেছেন জন টার্নাস।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »