Itel Zeno 30 5G খুব সস্তায় 7,000mAh ব্যাটারি ও অটোফোকাস ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 জুলাই 2026 11:56 IST
হাইলাইট
  • Itel Zeno F30 5G প্রিমিয়াম ফিউচারিস্টিক ডিজাইনের সঙ্গে এসেছে
  • স্মার্টফোনে 120Hz ডিসপ্লে ও Unisoc 5G প্রসেসর আছে
  • Itel Zeno F30 5G একটাই মেমোরি ও দুটি কালার অপশনে উপলব্ধ

Itel Zeno F30 5G smartphone comes in two color choices

Photo Credit: Itel

Itel Zeno F30 5G ভারতে লঞ্চ হল। আইটেলের নতুন 5G ফোন 13,000 টাকারও কম দামে এ দেশে এসেছে। স্মার্টফোনে প্রিমিয়াম ফিউচারিস্টিক ডিজাইন রয়েছে। এটি 7,000mAh ব্যাটারি, 6 ন্যানোমিটার 5G প্রসেসর, অটোফোকাস ক্যামেরা, 120Hz ডিসপ্লে, এবং Android 16 Go Edition সফটওয়্যারের সঙ্গে উপলব্ধ। ফোনটি মোট দশটি ফাইভ-জি ব্যান্ড সাপোর্ট করবে বলে জানানো হয়েছে। হ্যান্ডসেটের অন্যান্য ফিচার্সের মধ্যে আছে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IPX2 রেটিং, ফেস আনলক সাপোর্ট, 12 জিবি ডাইনামিক বা ভার্চুয়াল র‍্যাম, ও 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করার সুবিধা।

Itel Zeno F30 5G দাম

Itel Zeno F30 5G ভারতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টার্নাল স্টোরেজের একটাই কনফিগারেশনে লঞ্চ হয়েছে। ফোনের দাম 12,499 টাকা রেখেছে কোম্পানি। এটি কোম্পানির ওয়েবসাইটে ইন্টারস্টেলার ব্লু এবং সাইবার হোয়াইট কালার অপশনে লিস্টেড আছে।

Itel Zeno F30 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

আইটেল জেনো এফ30 5G 6.67 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে পেয়েছে। এই IPS LCD প্যানেল 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 450 নিট পিক ব্রাইটনেস, 16.7 মিলিয়ন কালার, এবং 265 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। স্ক্রিনে আইফোনের মতো ডায়নামিক বার আছে৷ ফলে সেলফি ক্যামেরা কাটআউটের চারপাশে কল, মিউজিক, নেভিগেশন, ও চার্জিং-সহ বিভিন্ন নোটিফিকেশন ফুটে উঠবে।

আইটেলের নতুন ফোনে অক্টা-কোর Unisoc T8200 প্রসেসর দ্বারা চালিত। এই 2.3 গিগাহার্টজ ক্লক স্পিডযুক্ত চিপ Mali-G57 MC2 GPU-এর সঙ্গে যুক্ত। ডিভাইসের র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি ( 4 জিবি ফিজিক্যাল + 8 জিবি ডাইনামিক) বাড়ানো যাবে। আবার SD কার্ডের মাধ্যমে অনবোর্ড স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

Itel Zeno F30 5G মডেলের পিছনের প্যানেলে f/2.2 অ্যাপারচারযুক্ত একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা বর্তমান। এটি Android 16 Go এডিশনে চলে, যা কম দামি স্মার্টফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন। সংস্থা দুই বছর সিকিউরিটি আপডেট দেবে বলে নিশ্চিত করেছে।

Advertisement

উল্লেখ্য, কোম্পানির ওয়েবসাইটে Itel Zeno F30 5G ফোনের স্পেসিফিকেশন সেকশনে 7,000mAh ব্যাটারি এবং 10W চার্জিং সাপোর্ট থাকার কথা উল্লেখ আছে। কিন্তু ওভারভিউ পেজে 5,000mAh ব্যাটারি দেখানো হয়েছে, যা 38 দিন স্ট্যান্ডবাই টাইম, 85 ঘন্টা মিউজিক প্লেব্যাক, 15 ঘন্টা কলিং টাইম, ও 17 ঘণ্টা WhatsApp চ্যাটিং অফার করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.