2024 সালে বাজারে এসে গেলো jio কোম্পানীর নতুন ফোন – jio Bharat J1 4G ।

বিজ্ঞাপন
আপডেট: 13 অগাস্ট 2024 12:01 IST
হাইলাইট
  • Jio Bharat J1 ফোনটি 4G এর সাথে যুক্ত।
  • ফোনটিতে ডিজিটাল রিয়ার ক্যামেরা আছে।
  • ফোনটিতে অনলাইন পেমেন্ট করা যাবে।

Photo Credit: Amazon

জিও কোম্পানী তাদের কাজের মাধ্যমে বরাবরই চমক দিয়ে থাকে, এবারও এটাই করলো তারা। কোনো রকম ভাবে ইঙ্গিত না দিয়ে হঠাতই লঞ্চ করলো তাদের নতুন কিপ্যাড অথচ 4G এর সাথে যুক্ত  ফোন। ফোনটিকে অম্যাজন এর মাধ্যমে লঞ্চ করা হয়েছে। ফোনটিকে মডার্ন টেকনোলজির এবং বৈশিষ্ট্য সম্পন্ন করা হয়েছে। জেনে নিন কি কি আছে ফোনটিতে। ফোনটিতে জিও কোম্পানীর নিজস্ব  অ্যাপগুলি আগে থেকেই অন্তর্ভূক্ত করা আছে। স্বল্প খরচে ফোনটি উপলব্ধ। নতুন ফিচার এবং বৈশিষ্ট্য সম্পন্ন এই ফোনটি মানুষের পক্ষে লাভজনক হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।

Jio Bharat J1 ফোনটির বৈশিষ্ট্য: 

প্রথমেই বলে রাখি ফোনটি 4G সিম কার্ড সাপোর্ট করার ক্ষমতা রাখে। কীপ্যাড এর সাথে ফোনটিতে একটি 2.8-ইঞ্চি বড় ডিসপ্লে রয়েছে। এটিতে 240×320 পিকচার রেজোলিউশন যুক্ত। এবং এটিতে 143 পিকচার ডেনসিটি ধার্য। ফোনটি Threadx RTOS-এ প্রসেসর দ্বারা চলে। 0.13GB অনবোর্ড স্টোরেজ এবং 128GB পর্যন্ত প্রসারণযোগ্য মেমরি সমর্থন করে।

Advertisement

JioBharat J1 ফোনটিতে একটি 2,500mAh বড়ো ব্যাটারি আছে । যেটি বিনা চিন্তায় 2 থেকে 3 দিন পর্যন্ত চলতে সক্ষম । হ্যান্ডসেটটির মাপ 135 x 56 x 16 মিমি এবং ওজন 122 গ্রাম। ফোনটির পিছনে একটি ডিজিটাল ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট আছে। এই ক্যামেরা দিয়ে QR কোড স্ক্যান করতে সাহায্য করে যা অনলাইন পেমেন্টের জন্য ব্যবহার করা যাবে। এটিতে একটি 3.5mm অডিও জ্যাক, MP3, গেমস, রেডিও আছে। ফোনটিতে 0.13GB অনবোর্ড স্টোরেজ আছে এবং এটিতে 128 GB পর্যন্ত এক্সট্রা স্টোরেজ অ্যাড করা যাবে।

এছাড়াও জিও কোম্পানীর এই নতুন ফোনটিতে কোম্পানীর নিজস্ব  অ্যাপগুলি অন্তর্ভুক্ত করা আছে যেমন – জিও টিভি, জিও সিনেমা,জিও সাওয়ান,জিও পে ইত্যাদি। সব থেকে উলেখযোগ্য এই ফোনের মাধ্যমে জিও পে ব্যবহার করে, QR কোড স্ক্যান করে যে কোনো পেমেন্ট করা যাবে। JioBharat J1 4G ফোনটি ডার্ক গ্রে রঙে উপলব্ধ।

দাম: বর্তমানে JioBharat J1 4G এর দাম মাত্র 1,799 টাকা। Amazon অ্যাপ এর এর মাধ্যমে এটি উপলব্ধ। এছাড়াও জিও কোম্পানী এটিতে একটি নতুন 4G রিচার্জ প্ল্যান অ্যাড করেছে, যেটি হলো মাসে 123 টাকায় সীমাহীন ভয়েস কল এবং 14 জিবি ডেটা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  2. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  3. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
  4. AI এতটাই শক্তিশালী যে প্রকাশ করলেই বিপদ, নতুন মডেল নিয়ে উদ্বেগে OpenAI ও Anthropic
  5. Motorola Edge 70 Neo: 35 হাজারের কমে মোটোরোলার নতুন ফোন হাজির
  6. Jio-র হ্যাপি নিউ ইয়ার অফারে 15 টাকা থেকে আনলিমিটেড 5G, আর কী সুবিধা
  7. বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙে GTA 6 এবার নিষেধাজ্ঞার মুখে
  8. Nvidia-র CEO পদে ফিরলেন জেনসেন হুয়াং, বড় সিদ্ধান্ত মার্কিন চিপ নির্মাতার
  9. Samsung Galaxy S27 Pro লিস্টেড হল ভারতের BIS ওয়েবসাইটে, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  10. AI মডেলের বুদ্ধিমত্তা মাপতে Perplexity স্কোরকে অভিন্ন মাপকাঠি করার প্রস্তাব OpenAI-এর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.