Jio এফেক্ট: মাত্র 159 টাকায় আনলিমিটেড প্ল্যান লঞ্চ করল Idea

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 নভেম্বর 2018 20:40 IST
হাইলাইট
  • 159 টাকার আনলিমিটেড প্রইপেড প্ল্যান লঞ্চ করল Idea
  • দিনে 1GB ডাটা ব্যবহার করা যাবে
  • Idea 159 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন

Vodafone ও Idea মিলে যাওয়ার পর থেকে দুই কোম্পানিই নিজেদের প্ল্যানগুলিকে নতুন করে সাজাতে ব্যস্ত। Jio র সাথে প্রতিযোগিতায় এবার 159 টাকার আনলিমিটেড প্রইপেড প্ল্যান লঞ্চ করল Idea। এই প্ল্যানে দিনে 1GB ডাটা ব্যবহার করা যাবে। Jio র 149 টাকা প্ল্যানের সাথে প্রতিযোগিতায় এই প্ল্যান লঞ্চ করেছে Idea। প্রসঙ্গত Jio 149 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যাবে।

Idea 159 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ 159 টাকা প্ল্যানে মোট 28GB ডাটা ব্যবহার করা যাবে। এছাড়াও থাকছে আনলমিটেড কল আর রোজ 100 টি SMS এর সুবিধা। তবে এই প্ল্যানে দিনে সর্বোচ্চ 250 মিনিট আর সপ্তাহে সর্বোচ্চ 1000 মিনিট কথা বলা যাবে। নির্বাচিত কিছু গ্রাহকের জন্য এই প্ল্যান লঞ্চ করেছে Idea। কোম্পানির অফিশিয়াল অ্যাপ থেকে এই অফার দেখে নেওয়া যাবে।

সম্প্রতি 209, 479, 529 টাকা প্ল্যানে Vodafone এর মতো সুবিধা দিতে শুরু করেছে Idea। এর সব প্ল্যানের দিকে 1.5GB ডাটা ব্যবহার করা যাবে।

Jio 149 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, দিনে 100 টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Idea Cellular
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.