লকডাউনের কারণে অতিরিক্ত বৈধতা ও টকটাইম দেবে Vodafone Idea

এই সিদ্ধান্তের ফলে প্রায় 10 কোটি Vodafone Idea গ্রাহক উপকৃত হবেন

লকডাউনের কারণে অতিরিক্ত বৈধতা ও টকটাইম দেবে Vodafone Idea

শুধুমাত্র প্রিপেড গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে Vodafone Idea

হাইলাইট
  • ফিচার ফোন গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে Vodafone Idea
  • 17 এপ্রিল পর্যন্ত বিনামূল্যে ইনিকামিং কল পরিষেবা ব্যবহার করা যাবে
  • 10 টাকা টকটাইম দেবে কোম্পানি
বিজ্ঞাপন

দেশে লকডাউনের সময় গ্রাহকদের স্বস্তি দিতে বড় ঘোষণা করল Vodafone Idea। কোম্পানির যে প্রিপেড গ্রাহকরা ফিচার ফোন ব্যবহার করেন সবাইকে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। লকডাউনের সময় গরীব মানুষের পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছে Vodafone Idea। লকডাউনের সময় যে সব ফিচার ফোন প্রিপেড গ্রাহকের বৈধতা শেষ হবে সবাইকে বিনামূল্যে অতিরিক্ত বৈধতা দেবে কোম্পানি। এছাড়াও অউটগোইং কল চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত টকটাইম দেওয়া হবে।

কোম্পানি জানিয়েছেন এই সিদ্ধান্তের ফলে প্রায় 10 কোটি গ্রাহক উপকৃত হবেন। যে সব গ্রাহকের ভ্যালিডিটি লকডাউনের মধ্যে শেষ হওয়ার কথা সবাই 17 এপ্রিল পর্যন্ত বিনামূল্যে ইনিকামিং কল পরিষেবা ব্যবহার করতে পারবেন।

একশো টাকার কম দামে প্রায় দুই মাস ভ্যালিডিটি দিচ্ছে Vodafone

এছাড়াও সব ফিচার ফোন গ্রাহককে 10 টাকা টকটাইম দেবে কোম্পানি। আগামী কয়েক দিনের মধ্যেই সব ফিচার ফোন গ্রাহকের ফোনে এই টকটাইম পৌঁছে যাবে। ফিচার ফোন গ্রাহকরা দোকানে গিয়ে রিচার্জ করেন। কঠিন সময়ে সেই গ্রাহকদের সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

যদিও স্মার্টফোন গ্রাহকরা এই সব সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। কোম্পানির অফিশিয়াল অ্যাপ অথবা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে স্মার্টফোন গ্রাহকরা রিচার্জ করতে পারবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  2. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  3. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  4. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  5. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  6. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  7. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  8. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  9. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  10. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »