এই প্ল্যানগুলিতে ডবল ডেটা অফার বন্ধ করে দিল Vodafone

যদিও 299 টাকা, 449 টাকা ও 699 টাকা প্ল্যানে ডবল ডেটা অফার দেবে কোম্পানিটি। এই তিনটি প্ল্যানের সঙ্গেই প্রতিদিন 4GB  করে ডেটা পাওয়া যাবে। 299 টাকা প্ল্যানে 28 দিন, 449 টাকা প্ল্যানে 56 দিন ও  699 টাকা প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

এই প্ল্যানগুলিতে ডবল  ডেটা অফার বন্ধ করে দিল Vodafone
হাইলাইট
  • 599 টাকা ও 399 টাকা রিচার্জে ডবল ডেটা বন্ধ হয়েছে
  • 299 টাকা, 449 টাকা ও 699 টাকা প্ল্যানে ডবল ডেটা অফার
  • েই সব প্ল্যানেই আনলিমিটেড কল করা যাবে
বিজ্ঞাপন

মার্চের প্রথম সপ্তাহে 249 টাকা, 399 টাকা ও 599 টাকা রিচার্জে ডবল ডেটা অফার ঘোষণা করেছিল Vodafone Idea। শুরুতে দেশের সব সার্কেলের প্রিপেড গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছিল কোম্পানিটি। গত সপ্তাহে 8টা সার্কেলে এই অফার বন্ধ হলেও 14টা সার্কেলে এই অফার চলছিল। এপ্রিলে মাত্র 9টা সার্কেলে ডবল ডেটা অফার চালু রেখেছিল কোম্পানিটি। 599 টাকা ও 399 টাকা রিচার্জে এই সুবিধা পাওয়া যাচ্ছিল। এবার এই দুই প্ল্যানেও অতিরিক্ত ডেটা দেওয়া বন্ধ করে দিল Vodafone Idea।

এর ফলে 399 টাকা ও 599 টাকা প্রিপেড প্ল্যানে এবার প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। 399 টাকা প্ল্যানে 56 দিন ও 599 টাকা প্ল্যানে 84 দিন বৈধতা মিলবে। আগে এই দুই প্ল্যানের সঙ্গেই প্রতিদিন 3GB ডেটা দিচ্ছিল Vodafone Idea। 399 টাকা প্ল্যানে নির্বাচিত সার্কেলে এখনও ডবল ডেটা অফার পাওয়া যাচ্ছে।

যদিও 299 টাকা, 449 টাকা ও 699 টাকা প্ল্যানে ডবল ডেটা অফার দেবে কোম্পানিটি। এই তিনটি প্ল্যানের সঙ্গেই প্রতিদিন 4GB  করে ডেটা পাওয়া যাবে। 299 টাকা প্ল্যানে 28 দিন, 449 টাকা প্ল্যানে 56 দিন ও  699 টাকা প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই তিনটি প্ল্যানের অঙ্গেই আনলিমিটেড কল ও Vodafone Play ও Zee5 সাবস্প্রিপশন বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

দুটি প্ল্যানের সঙ্গেই থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল। সঙ্গে বিনামূল্যে Vodafone Play ও Zee5 সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন বিনামূল্যে 100 লোকাল ও ন্যাশনাল এসএমএস ব্যবহার করা যাবে। মার্চের প্রথম সপ্তাহে প্রথম ডবল ডেটা অফার নিয়ে এসেছিল কোম্পানিটি।

এছাড়াও মার্চে নতুন অলরাউন্ডার প্রিপেড রিচার্জ নিয়ে এসেছিল Vodafone। 95 টাকা রিচার্জে থাকছে কল ও ডেটা ব্যবহারের সুবিধা। এই প্ল্যানে 74 টাকা টকটাইম পাওয়া যাবে। সারা দেশে আউটগোইং কল করতে প্রতি সেকেন্ডে খরচ হবে 2.5 পয়সা। সঙ্গে থাকছে 200MB ডেটা। 95 টাকা প্রিপেড প্ল্যানের বৈধতা 56 দিন। আপাতত মুম্বাই, তামিলনাড়ু, চেন্নাই, কর্ণাটক, কেরালা ও মধ্যপ্রদেশের Vodafone গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা পাবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »