Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 জুন 2026 18:13 IST
হাইলাইট
  • Lava Bold 2 5G ফার্স্ট সেলে 12,000 টাকার কমে কেনার সুযোগ
  • ফোনটি বড় 6,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • Lava Bold 2 5G বিলিওনেয়ার ব্লু এবং রিগাল গোল্ড রঙের উপলব্ধ

Lava Bold N2 5G is available in India via Amazon

Photo Credit: Lava

Lava Bold N2 5G আজ 12,000 টাকার কমে কেনার সুবর্ণ সুযোগ। যে হারে দাম বাড়তে বাড়তে বাজেট ফোন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে এত সস্তায় 5G স্মার্টফোন পাওয়া বিরাট ব্যাপার। তার উপর ব্যাঙ্ক ডিসকাউন্ট যোগ করলে আরও সাশ্রয় করা সম্ভব হবে। Lava Bold N2 5G-এর তিন প্রধান আকর্ষণ হল 6,000mAh ব্যাটারি, ব্লোটওয়্যার-মুক্ত Android 16 OS, এবং 120Hz ডিসপ্লে। এতে IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিংও পাওয়া যাবে। ফোনে 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, ও SD কার্ড স্লট মিলবে।

Lava Bold N2 5G দাম ও সেল অফার

Lava Bold N2 5G ভারতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজের একটাই অপশনে উপলব্ধ। আজ সেলের প্রথম দিনে স্পেশাল লঞ্চ অফারের অধীনে 11,999 টাকায় বিক্রি হচ্ছে। এটি Amazon ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।

Advertisement

কোম্পানি নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 750 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। ফলে দাম নেমে আসবে 11,249 টাকায়। ফোনটি বিলিওনেয়ার ব্লু এবং রিগাল গোল্ড রঙের বিকল্পে উপলব্ধ।

স্পেসিফিকেশনের কথা বললে, লাভা বোল্ড এন2 5G ফোনে 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে। এটি HD+ (1,612 x 720 পিক্সেল) রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটি 8.75 মিমি পুরু ও ওজন 210 গ্রাম। ডিভাইসে 6 ন্যানোমিটারের Unisoc T8200 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার পিক ক্লক স্পিড 2.3 গিগাহার্টজ।

চিপটি 4 জিবি LPDDR4x র‍্যাম ও 64 জিবি UFS 2.2 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা থাকছে। আবার র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি (4 জিবি + 4 জিবি) অব্দি বৃদ্ধি করা যাবে। সফটওয়্যারের ক্ষেত্রে ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে রান করে।

Advertisement

Lava Bold N2 5G-এর অন্যতম প্রধান আকর্ষণ হল 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটি টাইপ-সি কেবলের মাধ্যমে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।সংস্থা দাবি করছে, একবার চার্জ করলে 810 মিনিট পর্যন্ত টানা YouTube প্লেব্যাক অফার করবে। টকটাইম পাওয়া যাবে 47 ঘন্টা।

লাভার নতুন 5G ফোনে খুবই সাদামাটা ক্যামেরা পাওয়া যায়। পিছনে 13 মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা ও সামনে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনের বডি IP64 সার্টিফায়েড।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  2. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  3. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  4. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  5. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  6. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  7. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  8. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  9. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  10. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.