Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন

Lava Bold 2 5G এখন Amazon থেকে কেনা যাচ্ছে।

Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন

Photo Credit: Lava

Lava Bold N2 5G is available in India via Amazon

হাইলাইট
  • Lava Bold 2 5G ফার্স্ট সেলে 12,000 টাকার কমে কেনার সুযোগ
  • ফোনটি বড় 6,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • Lava Bold 2 5G বিলিওনেয়ার ব্লু এবং রিগাল গোল্ড রঙের উপলব্ধ
বিজ্ঞাপন

Lava Bold N2 5G আজ 12,000 টাকার কমে কেনার সুবর্ণ সুযোগ। যে হারে দাম বাড়তে বাড়তে বাজেট ফোন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে এত সস্তায় 5G স্মার্টফোন পাওয়া বিরাট ব্যাপার। তার উপর ব্যাঙ্ক ডিসকাউন্ট যোগ করলে আরও সাশ্রয় করা সম্ভব হবে। Lava Bold N2 5G-এর তিন প্রধান আকর্ষণ হল 6,000mAh ব্যাটারি, ব্লোটওয়্যার-মুক্ত Android 16 OS, এবং 120Hz ডিসপ্লে। এতে IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিংও পাওয়া যাবে। ফোনে 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, ও SD কার্ড স্লট মিলবে।

Lava Bold N2 5G দাম ও সেল অফার

Lava Bold N2 5G ভারতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজের একটাই অপশনে উপলব্ধ। আজ সেলের প্রথম দিনে স্পেশাল লঞ্চ অফারের অধীনে 11,999 টাকায় বিক্রি হচ্ছে। এটি Amazon ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।

কোম্পানি নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 750 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। ফলে দাম নেমে আসবে 11,249 টাকায়। ফোনটি বিলিওনেয়ার ব্লু এবং রিগাল গোল্ড রঙের বিকল্পে উপলব্ধ।

স্পেসিফিকেশনের কথা বললে, লাভা বোল্ড এন2 5G ফোনে 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে। এটি HD+ (1,612 x 720 পিক্সেল) রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটি 8.75 মিমি পুরু ও ওজন 210 গ্রাম। ডিভাইসে 6 ন্যানোমিটারের Unisoc T8200 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার পিক ক্লক স্পিড 2.3 গিগাহার্টজ।

চিপটি 4 জিবি LPDDR4x র‍্যাম ও 64 জিবি UFS 2.2 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা থাকছে। আবার র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি (4 জিবি + 4 জিবি) অব্দি বৃদ্ধি করা যাবে। সফটওয়্যারের ক্ষেত্রে ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে রান করে।

Lava Bold N2 5G-এর অন্যতম প্রধান আকর্ষণ হল 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটি টাইপ-সি কেবলের মাধ্যমে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।সংস্থা দাবি করছে, একবার চার্জ করলে 810 মিনিট পর্যন্ত টানা YouTube প্লেব্যাক অফার করবে। টকটাইম পাওয়া যাবে 47 ঘন্টা।

লাভার নতুন 5G ফোনে খুবই সাদামাটা ক্যামেরা পাওয়া যায়। পিছনে 13 মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা ও সামনে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনের বডি IP64 সার্টিফায়েড।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »