Lava Play Max: গেমিং ফোন মাত্র 12,999 টাকায়, ঘন্টার পর ঘন্টা গেম খেললেও ঠান্ডা থাকবে ডিভাইস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 ডিসেম্বর 2025 15:59 IST
হাইলাইট
  • Lava Play Max-এর ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে
  • এটি তার প্রাইস রেঞ্জে একমাত্র ফোন যা VC কুলিং সিস্টেম অফার করে
  • Lava Play Max ব্লোটওয়্যার মুক্ত Android 15 অপারেটিং সিস্টেমে চলে

Lava Play Max features a Vapor Chamber cooling system

Photo Credit: Lava

Lava Play Max মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি গেমিং স্মার্টফোন যা 13,000 টাকার কম দামে বাজারে এসেছে। ফোনটি তার প্রাইস রেঞ্জে একমাত্র মডেল যা ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম দিয়ে সজ্জিত। এই ব্যবস্থায় ডিভাইসের প্রসেসর ও অন্যান্য অংশ থেকে উৎপন্ন তাপ কার্যকরভাবে ব্যাক প্যানেল বা ফ্রেমের দিকে ছড়িয়ে পড়ে। এর ফলে ফোন দ্রুত ঠান্ডা হয়। হ্যান্ডসেটে MediaTek Dimensity 7400 প্রসেসর ব্যবহার হয়েছে। Lava Play Max-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP54-স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 16 জিবি পর্যন্ত র‍্যাম (ফিজিক্যাল + ভার্চুয়াল), 33W ফাস্ট চার্জিং, 4K ভিডিও রেকর্ডিং, ব্লোটওয়্যার মুক্ত Android 15, ইত্যাদি।

Lava Play Max দাম

Lava Play Max-এর দাম ভারতে 12,999 টাকা (6 জিবি +128 জিবি) থেকে শুরু হচ্ছে। ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 14,499 টাকা। এটি ডেকান ব্ল্যাক ও হিমালয়ান হোয়াইট কালার অপশনে উপলব্ধ। ডিসেম্বর থেকে বিক্রি শুরু হবে। তবে সেল ডেট এবং কোন ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাবে, তা এখনও বলেনি সংস্থা।

Lava Play Max স্পেসিফিকেশন ও ফিচার্স

লাভা প্লে ম্যাক্স 6.67 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এসেছে যা FHD+ রেজোলিউশন (1,080x2,400 পিক্সেল) ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটিতে মাল্টিটাস্কিং ও গেমিং-এর সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে ভেপার চেম্পার কুলিং প্রযুক্তি ব্যবহার করেছে সংস্থা। লাভা দাবি করছে, ক্ল্যাশ অফ ক্ল্যানস (COD), BGMI, Free Fire-এর মতো জনপ্রিয় মোবাইল গেমগুলি হিটিং বা গরম হওয়ার সমস্যা ছাড়াই ফোনে খেলা যাবে।

লাভার নতুন ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর (4 ন্যানোমিটার) ও Mali-G615 MC2 GPU রয়েছে৷ চিপটি সর্বাধিক 8 জিবি LPDDR4x র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ইন্টারনাল স্টোরেজের অব্যবহৃত অংশ 8 জিবি অব্দি ভার্চুয়াল র‍্যামে বদলে ফেলা যাবে। আবার SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা মিলবে।

ছবি ও ভিডিও তোলার জন্য, Lava Play Max-এর পিছনে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনটির সামনে 8 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা 30 ফ্রেম প্রতি সেকেন্ড (FPS)-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনটিতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Advertisement

নয়া ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে রান করে। এতে কোনও ব্লোটওয়্যার প্রি-ইনস্টল করা নেই। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনে 5,000mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি। এই ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.