15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 24 সেপ্টেম্বর 2026 23:36 IST
হাইলাইট
  • Lava Shark 2 Pro 5G অফলাইন মার্কেটকে লক্ষ্য করে আসতে পারে
  • ফোনের দাম 15,000 টাকার রেঞ্জে থাকতে পারে
  • Lava Shark 2 Pro 5G অক্টা-কোর Unisoc T8200 প্রসেসরে চলতে পারে

Lava is launching an affordable 5G phone

Photo Credit: Lava

ভারতীয় স্মার্টফোন কোম্পানি Lava এখন অ্যাগ্রেসিভ মেজাজে। চলতি সপ্তাহেই দুটো ডিসপ্লের সঙ্গে Virat Curve 5G ফোন লঞ্চ করেছে তারা। সেপ্টেম্বর মাসের শুরুতে Lava Bold N4 Pro বাজারে এনেছিল সংস্থা। এবার Lava Shark 2 Pro 5G নামে একটি নতুন স্মার্টফোনের টিজার প্রকাশ হয়েছে। এটি সেপ্টেম্বরের অন্তিম পর্বে বা অক্টোবরের শুরুতে বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, ফোনের দাম 15,000 টাকার আশেপাশে থাকতে পারে। Mivi ও Boltt-এর মতো ভারতীয় সংস্থা ইতিমধ্যেই এই বাজেটে ভাল 5G ফোন লঞ্চ করেছে।

Lava Shark 2 Pro 5G-এর টিজার প্রকাশ হল

91মোবাইলস হিন্দির রিপোর্ট অনুসারে, Lava Shark 2 Pro 5G প্রধানত অফলাইন মার্কেটকে লক্ষ্য করে আনা হতে পারে। এটি লোকাল রিটেল স্টোর ও মোবাইলের দোকানের মাধ্যমে সস্তায় বিক্রি করা হবে। লাভা এখনও আসন্ন স্মার্টফোনের কোনও স্পেসিফিকেশন বা ফিচার প্রকাশ করেনি, তবে সূত্র মারফত একাধিক তথ্য ফাঁস হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, Lava Shark 2 Pro 5G চলবে Unisoc T8200 প্রসেসরে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি অক্টা-কোর চিপ, যার ক্লক স্পিড 2.3 গিগাহার্টজ। বর্তমানে ভারতের বাজারে 15,000 টাকার নিচে বা তার থেকে একটু বেশি দামের প্রায় সমস্ত 5G ফোনে এই চিপসেট ব্যবহার করা হচ্ছে। ডিভাইসটি 4 জিবি অথবা 6 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে বিক্রি হতে পারে।

লাভার অন্যান্য স্মার্টফোনের মতো শার্ক 2 প্রো 5G স্টক Android অপারেটিং সিস্টেমে রান করবে। অর্থাৎ, এতে কোনও থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা অতিরিক্ত ব্লোটওয়্যার থাকবে না। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করতে পারে 6,000mAh ব্যাটারি, যার সঙ্গে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।

Lava Shark 2 Pro 5G মডেলের সামনে 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকবে। ওয়াটারড্রপ নচের ভিতরে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলতে পারে। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের সিঙ্গেল AI ক্যামেরা থাকতে পারে। হ্যান্ডসেটকে জল ও ধুলো থেকে রক্ষা করতে থাকবে IP64 রেটিং। ফোনটির অফিশিয়াল লঞ্চ ডেট শীঘ্রই ঘোষণা হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, Lava Virat Curve 5G সোমবার ভারতে লঞ্চ হয়েছে। এটি কার্ভড AMOLED ডিসপ্লে ও একটি ছোট রিয়ার স্ক্রিনের সঙ্গে বাজারে এসেছে। মিনি ডিসপ্লেতে ইনকামিং কল ও নোটিফিকেশন দেখা যাবে। ফোনটি ভারতে 23,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে সেপ্টেম্বর 28 সেলের প্রথম দিন 19,999 টাকায় কেনা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.