15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস

Lava Shark 2 Pro 5G-এর দাম ও বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস

Photo Credit: Lava

Lava is launching an affordable 5G phone

হাইলাইট
  • Lava Shark 2 Pro 5G অফলাইন মার্কেটকে লক্ষ্য করে আসতে পারে
  • ফোনের দাম 15,000 টাকার রেঞ্জে থাকতে পারে
  • Lava Shark 2 Pro 5G অক্টা-কোর Unisoc T8200 প্রসেসরে চলতে পারে
বিজ্ঞাপন

ভারতীয় স্মার্টফোন কোম্পানি Lava এখন অ্যাগ্রেসিভ মেজাজে। চলতি সপ্তাহেই দুটো ডিসপ্লের সঙ্গে Virat Curve 5G ফোন লঞ্চ করেছে তারা। সেপ্টেম্বর মাসের শুরুতে Lava Bold N4 Pro বাজারে এনেছিল সংস্থা। এবার Lava Shark 2 Pro 5G নামে একটি নতুন স্মার্টফোনের টিজার প্রকাশ হয়েছে। এটি সেপ্টেম্বরের অন্তিম পর্বে বা অক্টোবরের শুরুতে বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, ফোনের দাম 15,000 টাকার আশেপাশে থাকতে পারে। Mivi ও Boltt-এর মতো ভারতীয় সংস্থা ইতিমধ্যেই এই বাজেটে ভাল 5G ফোন লঞ্চ করেছে।

Lava Shark 2 Pro 5G-এর টিজার প্রকাশ হল

91মোবাইলস হিন্দির রিপোর্ট অনুসারে, Lava Shark 2 Pro 5G প্রধানত অফলাইন মার্কেটকে লক্ষ্য করে আনা হতে পারে। এটি লোকাল রিটেল স্টোর ও মোবাইলের দোকানের মাধ্যমে সস্তায় বিক্রি করা হবে। লাভা এখনও আসন্ন স্মার্টফোনের কোনও স্পেসিফিকেশন বা ফিচার প্রকাশ করেনি, তবে সূত্র মারফত একাধিক তথ্য ফাঁস হয়েছে।

জানা গিয়েছে, Lava Shark 2 Pro 5G চলবে Unisoc T8200 প্রসেসরে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি অক্টা-কোর চিপ, যার ক্লক স্পিড 2.3 গিগাহার্টজ। বর্তমানে ভারতের বাজারে 15,000 টাকার নিচে বা তার থেকে একটু বেশি দামের প্রায় সমস্ত 5G ফোনে এই চিপসেট ব্যবহার করা হচ্ছে। ডিভাইসটি 4 জিবি অথবা 6 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে বিক্রি হতে পারে।

লাভার অন্যান্য স্মার্টফোনের মতো শার্ক 2 প্রো 5G স্টক Android অপারেটিং সিস্টেমে রান করবে। অর্থাৎ, এতে কোনও থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা অতিরিক্ত ব্লোটওয়্যার থাকবে না। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করতে পারে 6,000mAh ব্যাটারি, যার সঙ্গে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।

Lava Shark 2 Pro 5G মডেলের সামনে 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকবে। ওয়াটারড্রপ নচের ভিতরে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলতে পারে। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের সিঙ্গেল AI ক্যামেরা থাকতে পারে। হ্যান্ডসেটকে জল ও ধুলো থেকে রক্ষা করতে থাকবে IP64 রেটিং। ফোনটির অফিশিয়াল লঞ্চ ডেট শীঘ্রই ঘোষণা হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, Lava Virat Curve 5G সোমবার ভারতে লঞ্চ হয়েছে। এটি কার্ভড AMOLED ডিসপ্লে ও একটি ছোট রিয়ার স্ক্রিনের সঙ্গে বাজারে এসেছে। মিনি ডিসপ্লেতে ইনকামিং কল ও নোটিফিকেশন দেখা যাবে। ফোনটি ভারতে 23,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে সেপ্টেম্বর 28 সেলের প্রথম দিন 19,999 টাকায় কেনা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »