আজই লঞ্চ হবে Lenovo –র এই বেজেল লেস প্রিমিয়াম স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জুন 2018 11:04 IST
হাইলাইট
  • আজ লঞ্চ হবে Lenovo Z5
  • বেজিং এ হবে এই লঞ্চ ইভেন্ট
  • শোনা যাচ্ছে এই ফোনে থাকবে বেজেল লেস ডিসপ্লে

Photo Credit: Weibo/ Chang Cheng

অনেকদিন ধরেই চলছিল বাজার গরম করার কাজ। আবশেষে আজ লঞ্চ হবে Lenovo র প্রিমিয়াম স্মার্টফোন Lenovo Z5। সোমবার ভারতীয় সময় সকাল 11:30 মিনিটে বেজিং এ এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে কোম্পানি। এই ফোনের অন্যতম আকর্ষন সম্পূর্ণ বেজেল লেস ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা, গ্লাস বডি ও মেটাল ফ্রেম।
 
ইন্টারনেটে পাওয়া খবর আনুযায়ী নতুন Lenovo Z5 এ থাকবে AI ক্যামেরা মডিউল। এর সাথেই জানা গিয়েছিল এই ফোনের বিশাল 4TB ইন্টারনাল স্টোরেজের খবটিও। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট চিনের এক মাইক্রো ব্লগিং সাইটে দাবি করেছিলেন এই ফোনে 2,000 টি HD মুভি, 150,000 টি লসলেস মিউজিক ফাইল আর  1 ছবি স্টোর করা যাবে। এছাড়াও সম্প্রতি এক পোস্টে জানা গিয়েছে এই ফোনে থাকবভে গ্লাস বডি, এর সাথেই মেটাল ফ্রেম এই ফোনকে এক প্রিমিয়াল লুক দেবে। Lenovo Z5 এর পিছনে থাকবে ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ।
 
এই ফোনের বেজেল লেস ডিসপ্লে নিয়ে ওয়েব দুনিয়ায় বিশাল মাতামাতি চললেও সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে এই ফোনের ডিসপ্লের নিচে একটি চওড়া বেজেল থাকবে। এই বেজেলেই রাখা হয়েছে ফোনের ফ্রন্ট ক্যামেরা ও অন্যান্য সেন্সারগুলি।

সম্প্রতি চিনের এই মাইক্রো ব্লগিং সাইটে দেখা গিয়েছে Lenovo Z5 এ তোলা কিছু ছবির নমুনা। দুটি ছবিই কম আলোতে তোলা। এই ছবির নিচে ওয়াটারমার্ক দিয়ে লেখা ছিল যে এই ছবি Lenovo Z5 এ তোলা। এই ছবিতেই জানা গিয়েছিল Lenovo Z5 এর ক্যামেরায় AI সাপোর্টের কথা।
 
কাগজে চমৎকার দেখতে লাগছে নতুন Lenovo Z5। কিন্তু লঞ্চের আগে জানা সম্ভব না ঠিক কেমন হবে নতুন এই প্রিমিয়াম ফোন। তবে কাগজে ভালো স্পেসিফিকেশান আর হাতে ফোন নিয়ে ব্যাবহারে অনেকটাই তফাৎ আছে। আর সেটা ভালো করেই জানেন Lenovo র ইঞ্জিমিয়াররা। তবে এই ফোনের দাম ও কবে থেকে তা পাওয়া যাবে সেই বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি ইন্টারনেটে। আশা করা হচ্ছে আজ এই ফোন লঞ্চ হওয়ার পরে এই স প্রশ্নের উত্তর পেয়ে যাবো আমরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Lenovo Z5, Lenovo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  2. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  3. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  4. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  5. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  6. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  8. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  9. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  10. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.