এটাই নতুন Lenovo Z5 Pro?

1 অক্টোবর বাজারে আসবে এই ফোনের পরবর্তী ভার্সান Lenovo Z5 Pro। এই ফোনের ছবিতে দেখা গিয়েছে Lenovo Z5 Pro ফোনে Oppo Find X এর মতো স্লাইডার ক্যামেরা ডিজাইন থাকবে।

এটাই নতুন Lenovo Z5 Pro?

Photo Credit: Weibo

Lenovo Z5 Pro তে থাকবে বেজেল লেস ডিসপ্লে

হাইলাইট
  • জুন মাসে লঞ্চ হয়েছিল Lenovo Z5
  • 1 অক্টোবর বাজারে আসবে এই ফোনের পরবর্তী ভার্সান Lenovo Z5 Pro
  • এই ফোনে Oppo Find X এর মতো স্লাইডার ক্যামেরা ডিজাইন থাকবে
বিজ্ঞাপন

জুন মাসে লঞ্চ হয়েছিল Lenovo Z5। লঞ্চের আগে কোম্পানি দাবি করেছিল এই ফোনে থাকবে সম্পূর্ণ বেজেল লেস ডিসপ্লে, 4TB স্টোরেজ। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি Lenovo। বাজারে আর দশটা ফোনের মতোই এই ফোনের ডিসপ্লের উপরেও ছিল একটি কালো নচ। এবার একোম্পানির এক প্রতিনিধি জানিয়েছে আগামী 1 অক্টোবর বাজারে আসবে এই ফোনের পরবর্তী ভার্সান Lenovo Z5 Pro।

কোম্পানির এক প্রতিনিধি ইতিমধ্যেই এই ফোনের ছবি দেখিয়েছেন। সেখানে দেখা গিয়েছে Lenovo Z5 Pro ফোনে Oppo Find X এর মতো স্লাইডার ক্যামেরা ডিজাইন থাকবে। তবে Oppo Find X এর স্লাইডার মোটরের সাহায্যে ওঠা নামা করলেও Lenovo Z5 Pro ফোনের ক্যামেরা স্লাইডার ম্যানুয়ালি ওঠানামা করবে।

তবে এই ফোনের দাম বা স্পেসিফিকেশান সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। Lenovo Z5 Pro ফোনের দাম ও স্পেসিফিকেশান জানার অন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  2. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  3. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  4. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  5. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  6. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  7. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  8. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  9. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  10. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »