একটা ফোনে দুটো ডিসপ্লে! লঞ্চ হল LG V60 ThinQ 5G

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 ফেব্রুয়ারি 2020 14:33 IST
হাইলাইট
  • LG V60 ThinQ 5G -তে 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে
  • এই ফোনে দুটি ডিসপ্লে থাকছে
  • ফোনের ভিতরে Snapdragon 865 চিপসেট থাকবে

LG V60 ThinQ 5G -তে Snapdragon 865 চিপসেট থাকছে

ডুয়াল ডিসপ্লে সহ লঞ্চ হল LG V60 ThinQ 5G। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, 5,000 mAh ব্যাটারি। USV Type-C পোর্টের মাধ্যমে এই ফোনের সঙ্গে দ্বিতীয় ডিসপ্লে যোগ করা যাবে। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ক্যামেরায় 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকছে।

আপাতত উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ায় বিক্রি শুরু হবে LG V60 ThinQ 5G। মার্চে এই ফোন বিক্রি শুরু হচ্ছে। প্রত্যেক দেশে এই ফোনের দাম ঘোষণা করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। নীল ও সাদা রন্মগে এই ফোন পাওয়া যাবে।

Advertisement

LG V60 ThinQ 5G স্পেসিফিকেশন

LG V60 ThinQ 5G ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। থাকছে একটি 6.8 ইঞ্চি প্লাস্টিক ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লে HDR 10+ সাপোর্ট থাকবে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।

ফোনের পিছনে রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও টাইম অফ ফ্লাইট সেন্সর। ফোনের সামনে রয়েছে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা। LG V60 ThinQ 5G ক্যামেরায় 8K ভিডিও রেকর্ড করা যাবে।

এটাই Realme 6 Pro! লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে 5G, LTE, Wi-Fi 802.11 ax, Bluetooth 5.1, NFC, USB Type-C, 3.5 মিমি অডিও জ্যাক। এই ফোনের ওজন 214 গ্রাম।

Advertisement
 
KEY SPECS
Display (Primary) 6.80-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 10-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + ToF
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2460 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  2. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  3. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  4. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  5. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  6. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  7. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  8. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  9. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  10. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.