এটাই Realme 6 Pro! লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

5 মার্চ ভারতে লঞ্চ হবে Realme 6 ও Realme 6 Pro। বুধবার এই ঘোষণা করেছিল Realme। এবার Realme 6 Pro -র ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল।

এটাই Realme 6 Pro! লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

Photo Credit: Weibo/ Digital Chat Station

5 মার্চ ভারতে লঞ্চ হবে Realme 6 সিরিজ

হাইলাইট
  • Realme 6 Pro তে গ্রেডিয়েন্ট ফিনিশ থাকবে
  • এই ফোনে Snapdragon 720G চিপসেট থাকবে
  • থাকবে 90Hz ডিসপ্লে
বিজ্ঞাপন

5 মার্চ ভারতে লঞ্চ হবে Realme 6 ও Realme 6 Pro। বুধবার এই ঘোষণা করেছিল Realme। এবার Realme 6 Pro -র ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। অন্য এক রিপোর্ট থেকে এই ফোনের সম্ভাব্য প্রসেসর সম্পর্কে জানা গিয়েছে। এছাড়াও ফাঁস হয়েছে নতুন ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন এই ফোনের ক্যামেরায় 20X পর্যন্ত জুম থাকছে।

চিনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Realme 6 Pro -র ছবি সামনে এসেছে। ছবিতে ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। বুধবার কোম্পানির প্রকাশ করা টিজারেও একই ক্যামেরা দেখা গিয়েছিল।

ফোনের পিছনে চারটি ক্যামেরার সঙ্গেই গ্রেডিয়েন্ট ফিনিশ থাকছে। ডিসপ্লের উপরে ডান দিকে হোল পাঞ্চ দেখা গিয়েছে। ফোনের ডান দিনে পাওয়ার বাটন দেখা গিয়েছে। ছবিতে এই ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। অর্থাৎ Realme 6 Pro -র ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। অথবা ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার হতে পারে।

64MP ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Realme 6

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

91Mobiles -এ প্রকাশিত অন্য এক রিপোর্টে Realme 6 Pro -র বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে Snapdragon 720G চিপসেট থাকবে। অন্যদিকে Realme 6 এ থাকবে MediaTek Helio G90T চিপসেট। এই দুই ফোনেই থাকতে পারে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়াও থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে ও 30 W ফাস্ট চার্জ সাপোর্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  2. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  3. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  4. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  5. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
  6. ভারতের প্রথম লিকুইড কুলিংযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হল, সঙ্গে ফ্রি 24,999 টাকার গেমিং কিট
  7. দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন
  8. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  9. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  10. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »