64MP ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Realme 6

5 মার্চ ভারতে লঞ্চ হবে Realme 6 ও Realme 6 Pro। সম্প্রতি ট্যুইটারে এই ঘোষণা করেছেন Realme প্রধান মাধব শেঠ।

64MP ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Realme 6

5 মার্চ লঞ্চ হবে Realme 6 ও Realme 6 Pro

হাইলাইট
  • 5 মার্চ লঞ্চ হবে Realme 6 সিরিজক
  • এই ফোনে 4,300mAh ব্যাটারি থাকবে
  • থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা
বিজ্ঞাপন

5 মার্চ ভারতে লঞ্চ হবে Realme 6 ও Realme 6 Pro। সম্প্রতি ট্যুইটারে এই ঘোষণা করেছেন Realme প্রধান মাধব শেঠ। এই ফোনে থাকবে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের সামনে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা।

সম্প্রতি বলিউড সুপারস্টার সালমন খানের সঙ্গে এই ফোনে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন Realme প্রধান মাধব শেঠ। Realme 6 ক্যামেরায় তোলা এই ছবির বাঁ দিকে নীচে ওয়াটার মার্ক থেকে জানা গিয়েছে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। ফোনের ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ফোনের ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট ব্যবহার করেছে Realme। যদিও কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।

বলিউড সুপারস্টার সালমন খানের সঙ্গে ট্যুইটারে এই ছবি শেয়ার করেছেন মাধব। ছবির বাঁ দিকে নীচে ওয়াটার মার্ক থেকে জানা গিয়েছে Realme 6 ক্যামেরায় ছবিটি তোলা হয়েছে।

salmanrealme

 বলিউড সুপারস্টার সালমন খানের সঙ্গে ট্যুইটারে এই ছবি শেয়ার করেছেন মাধব

সম্প্রতি Wifi সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল Realme 6 ও Realme 6 Pro। Wi-Fi Alliance ওয়েবসাইটে জানানো হয়েছে RMX2001 মডেল নম্বরে লঞ্চ হবে Realme 6। অন্যদিকে RMX2061 মডেল নম্বরে লঞ্চ হবে Realme 6 Pro। Realme 6 -এ MediaTek Helio চিপসেট। অন্যদিকে Realme 6 Pro -তে  Android 10 অপারেটিং সিস্টেম চলবে।

2.4GHz ও 5GHz ডুয়াল ব্যান্ড সাপোর্ট সহ লঞ্চ হবে Realme 6। থাকছে Wi-Fi a/b/g/n/a/ac সাপোর্ট ও WPA2-এর সুরক্ষা। এই ফোনের ভিতরে একটি MediaTek Helio G90T চিপসেট থাকবে। Redmi Note 8 Pro -তেও এই চিপসেট ব্যবহার হয়েছিল।

Realme 6-এ 4,300 mAh ব্যাটারি থাকবে। এই ফোনের আয়তন 162.1 x 74.8 x 9.6 মিমি ও ওজন 191 গ্রাম। থাকছে Bluetooth 5.0 সাপোর্ট।

অন্যদিকে Realme 6 Pro-তে Wi-Fi a/b/g/n/ac সাপোর্ট থাকছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। Realme 6 ও Realme 6 Pro তে হোল পাঞ্চ ডিসপ্লে থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  2. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  3. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  4. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  5. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  6. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  7. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  8. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  9. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  10. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »