Pixel 11 Series থেকে Pixel Watch 5, Made by Google ইভেন্টে লঞ্চ হল যে সমস্ত প্রোডাক্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 13 অগাস্ট 2026 20:27 IST
হাইলাইট
  • Made by Google অনুষ্ঠানের বড় ঘোষণা ছিল Pixel 11 সিরিজ
  • Google Pixel Tag হল কোম্পানির প্রথম ব্লুটুথ ট্র্যাকার ডিভাইস
  • Google Pixel Watch 5 একাধিক হেলফ ট্র্যাকিং ফিচার্সের সঙ্গে এসেছে

Google hosted the Made by Google event on August 12 to launch new products

Photo Credit: Google

বুধবার Made by Google ইভেন্টের পরিসমাপ্তি, আর তার সঙ্গে বাজারে একঝাঁক নতুন স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের আগমন। স্ট্যান্ডার্ড Pixel 11-এর পাশাপাশি Pixel 11 Pro, Pixel 11 Pro XL, এবং বুক-স্টাইলের ফোল্ডেবল Pixel 11 Pro Fold ভারত ও বিভিন্ন দেশের বাজারে লঞ্চ করেছে গুগল। এছাড়াও, Pixel Watch 5, Pixel Tag, ও নতুন ফিচার্স এবং রঙের সঙ্গে Pixel Buds Pro 2 আত্মপ্রকাশ করেছে। এই প্রতিবেদনে মেড বাই গুগল অনুষ্ঠানে ঘোষিত সমস্ত পণ্যের বিবরণ তুলে ধরা হল।

Google Pixel 11

স্ট্যান্ডার্ড Google Pixel 11-এর দাম ভারতে 89,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি ফ্রস্ট, পেস্তা, হিবিস্কাস, ও অবসিডিয়ান কালার অপশনে উপলব্ধ। ফোনের সামনে 6.3 ইঞ্চি ওলেড ডিসপ্লে ও 10.5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এটি Tensor G6 প্রসেসর ও Android 17 অপারেটিং সিস্টেমে চলে৷ ফোনের পিছনে তিনটি ক্যামেরা বর্তমান।

Advertisement

Google Pixel 11 Pro ও Pixel 11 Pro XL

Pixel 11 Pro ভারতের বাজারে লঞ্চ হয়েছে 1,19,999 টাকায়। অন্য দিকে, Pixel 11 Pro XL-এর মূল্য 1,34,999 টাকা থেকে শুরু। ফোনগুলি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা অফার করে। সামনে একটি 42 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান৷ ফোন দুটি স্ট্যান্ডার্ড মডেলের মতো Tensor G6 প্রসেসর ব্যবহার করে৷  

গুগল পিক্সেল 11 প্রো এবং পিক্সেল 11 যথাক্রমে 6.3 ইঞ্চি (1.5K রেজোলিউশন) এবং 6.78 ইঞ্চি ওলেড ডিসপ্লের (QHD+) সঙ্গে এসেছে। উভয় ফোনে 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, HDR, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও 16 মিলিয়ন কালার সাপোর্ট আছে। Pro ভার্সনে 4,850mAh ব্যাটারি আছে। Pro XL মডেলটি 45W ফাস্ট চার্জিং-সহ 5,115mAh ব্যাটারি পেয়েছে।

Google Pixel 11 Pro Fold

Google Pixel 11 Pro Fold ভারতে একটাই স্টোরেজ অপশনে এসেছে। 16 জিবি + 512 জিবি ভার্সনের দাম 1,86,999 টাকা। এটি এখনও পর্যন্ত গুগলের সবচেয়ে দামি ফোন৷ এই হ্যান্ডসেটের ভিতরে 8 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে রয়েছে, আর বাইরে 6.5 ইঞ্চি কভার ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রাইমারি ও কভার স্ক্রিনে দুইটি 10 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Advertisement

Google Pixel Tag 

Google প্রথমবার ব্লুটুথ ট্র্যাকার বাজারে নিয়ে এসেছে। এটি Apple AirTag-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। দাম 3,799 টাকা রাখা হয়েছে।এটি ব্লুটুথ চ্যানেল সাউন্ডিং ও আল্ট্রা-ওয়াইডব্যান্ড (UWB) কানেক্টিভিটির সঙ্গে এসেছে। ট্র্যাকারটি গুগল ফাইন্ড হাবের সঙ্গে যুক্ত থাকার ফলে হারিয়ে যাওয়া বস্তু সহজেই খুঁজে পাওয়া সম্ভব হবে। 

Google Pixel Watch 5 

গুগল পিক্সেল ওয়াচ 5-এর দাম 42,999 টাকা থেকে শুরু হচ্ছে। এতে অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট 60 হার্টজ এবং পিক ব্রাইটনেস 3,000 নিট। ঘড়িতে 40 ঘন্টা ব্যাটরি ব্যাকআপ পাওয়া যাবে৷ এটি ECG, হার্ট রেট মনিটরিং, রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ, স্লিপ ট্র্যাকিং, এবং ব্রিদিং ইমার্জেন্সি ডিটেকশন অফার করে।

Google Pixel Buds Pro 2

গুগলের এই ইয়ারবাডস এবার থেকে অলিভ গ্রীন রঙে পাওয়া যাবে। এটি নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে ডাইনামিক অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ও জেমিনাই ভিত্তিক অডিও কন্ট্রোল পাবে। আপডেট সেপ্টেম্বর থেকে রোলআউট হবে। এছাড়াও, লাইভ ট্রান্সলেট ফিচারের মাধ্যমে পিক্সেল বাডস প্রো 2 ব্যবহারকারীরা রিয়েল টাইমে 70টির বেশি ভাষা অনুবাদ করতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.