Google Pixel 11 সিরিজ থেকে Pixel Watch 5, Made by Google ইভেন্টে লঞ্চ হল যে সমস্ত নতুন হার্ডওয়্যার প্রোডাক্ট।
Photo Credit: Google
Google hosted the Made by Google event on August 12 to launch new products
বুধবার Made by Google ইভেন্টের পরিসমাপ্তি, আর তার সঙ্গে বাজারে একঝাঁক নতুন স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের আগমন। স্ট্যান্ডার্ড Pixel 11-এর পাশাপাশি Pixel 11 Pro, Pixel 11 Pro XL, এবং বুক-স্টাইলের ফোল্ডেবল Pixel 11 Pro Fold ভারত ও বিভিন্ন দেশের বাজারে লঞ্চ করেছে গুগল। এছাড়াও, Pixel Watch 5, Pixel Tag, ও নতুন ফিচার্স এবং রঙের সঙ্গে Pixel Buds Pro 2 আত্মপ্রকাশ করেছে। এই প্রতিবেদনে মেড বাই গুগল অনুষ্ঠানে ঘোষিত সমস্ত পণ্যের বিবরণ তুলে ধরা হল।
স্ট্যান্ডার্ড Google Pixel 11-এর দাম ভারতে 89,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি ফ্রস্ট, পেস্তা, হিবিস্কাস, ও অবসিডিয়ান কালার অপশনে উপলব্ধ। ফোনের সামনে 6.3 ইঞ্চি ওলেড ডিসপ্লে ও 10.5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এটি Tensor G6 প্রসেসর ও Android 17 অপারেটিং সিস্টেমে চলে৷ ফোনের পিছনে তিনটি ক্যামেরা বর্তমান।
Pixel 11 Pro ভারতের বাজারে লঞ্চ হয়েছে 1,19,999 টাকায়। অন্য দিকে, Pixel 11 Pro XL-এর মূল্য 1,34,999 টাকা থেকে শুরু। ফোনগুলি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা অফার করে। সামনে একটি 42 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান৷ ফোন দুটি স্ট্যান্ডার্ড মডেলের মতো Tensor G6 প্রসেসর ব্যবহার করে৷
গুগল পিক্সেল 11 প্রো এবং পিক্সেল 11 যথাক্রমে 6.3 ইঞ্চি (1.5K রেজোলিউশন) এবং 6.78 ইঞ্চি ওলেড ডিসপ্লের (QHD+) সঙ্গে এসেছে। উভয় ফোনে 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, HDR, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও 16 মিলিয়ন কালার সাপোর্ট আছে। Pro ভার্সনে 4,850mAh ব্যাটারি আছে। Pro XL মডেলটি 45W ফাস্ট চার্জিং-সহ 5,115mAh ব্যাটারি পেয়েছে।
Google Pixel 11 Pro Fold ভারতে একটাই স্টোরেজ অপশনে এসেছে। 16 জিবি + 512 জিবি ভার্সনের দাম 1,86,999 টাকা। এটি এখনও পর্যন্ত গুগলের সবচেয়ে দামি ফোন৷ এই হ্যান্ডসেটের ভিতরে 8 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে রয়েছে, আর বাইরে 6.5 ইঞ্চি কভার ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রাইমারি ও কভার স্ক্রিনে দুইটি 10 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Google প্রথমবার ব্লুটুথ ট্র্যাকার বাজারে নিয়ে এসেছে। এটি Apple AirTag-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। দাম 3,799 টাকা রাখা হয়েছে।এটি ব্লুটুথ চ্যানেল সাউন্ডিং ও আল্ট্রা-ওয়াইডব্যান্ড (UWB) কানেক্টিভিটির সঙ্গে এসেছে। ট্র্যাকারটি গুগল ফাইন্ড হাবের সঙ্গে যুক্ত থাকার ফলে হারিয়ে যাওয়া বস্তু সহজেই খুঁজে পাওয়া সম্ভব হবে।
গুগল পিক্সেল ওয়াচ 5-এর দাম 42,999 টাকা থেকে শুরু হচ্ছে। এতে অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট 60 হার্টজ এবং পিক ব্রাইটনেস 3,000 নিট। ঘড়িতে 40 ঘন্টা ব্যাটরি ব্যাকআপ পাওয়া যাবে৷ এটি ECG, হার্ট রেট মনিটরিং, রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ, স্লিপ ট্র্যাকিং, এবং ব্রিদিং ইমার্জেন্সি ডিটেকশন অফার করে।
গুগলের এই ইয়ারবাডস এবার থেকে অলিভ গ্রীন রঙে পাওয়া যাবে। এটি নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে ডাইনামিক অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ও জেমিনাই ভিত্তিক অডিও কন্ট্রোল পাবে। আপডেট সেপ্টেম্বর থেকে রোলআউট হবে। এছাড়াও, লাইভ ট্রান্সলেট ফিচারের মাধ্যমে পিক্সেল বাডস প্রো 2 ব্যবহারকারীরা রিয়েল টাইমে 70টির বেশি ভাষা অনুবাদ করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
'No More Hand-Written Code': Epic Games Reportedly Pivots to 'AI First' Development for Upcoming Disney Game
Oppo Find X10 Series India Launch Confirmed for October 22; Enco X4 TWS and Pad Mini Tablet ‘Coming Soon’
Tecno Spark 50S 5G Confirmed to Launch in India Soon; Design Teased