ট্রিপল রিয়ার ক্যামেরা সহ সামনে এল Mi 9

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 ফেব্রুয়ারি 2019 15:13 IST
হাইলাইট
  • Mi 9 ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি ছোট নচ।
  • এই ফোনে থাকতে চলেছে লেটেস্ট Qualcomm Snapdragon 855 চিপসেট
  • থাকবে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর

Mi 9 ফোনে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন

Photo Credit: Photo Credit: Twitter/ bang_gogo

শীঘ্রই বাজারে আসছে Xiaomi -র পরবর্তী ফ্ল্যাগশিপ Mi 9। কোম্পানি জানিয়েছে  20 ফেব্রুয়ারি চিনের রাজধানী বেইজিংয়ে এক ইভেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন। লঞ্চের আগে ইন্টারনেটে Mi 9 ফোনের ছবি ফাঁস হয়ে গেল। এই ছবি দেখে ফোনের ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।

 

আরও পড়ুন: এক চার্জে 50 দিন ব্যাক আপ, ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা সহ আসছে এই স্মার্টফোন

 

সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হওয়া ছবি দেখে জানা গিয়েছে Mi 9 ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি ছোট নচ।  ফোনের পিছনের তিনটি ক্যামেরা দেখা দিয়েছে।  এই ক্যামেরায় থাকবে একটি  48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।  তৃতীয় ক্যামেরাটি থ্রিডি সেন্সর হিসেবে কাজ করবে। সেলফি তোলার জন্য ডিসপ্লের উপরে ছোট নচে থাকছে একটি 24 মেগাপিক্সেল Sony IMX576 সেন্সর।

 

আরও পড়ুন: আসছে Oppo F11 Pro, থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা আর সুপার নাইট মোড

এই ফোনে থাকতে চলেছে লেটেস্ট Qualcomm Snapdragon 855 চিপসেট
ছবি: Twitter/ bang_gogo

Advertisement

 

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7

 

ইতিমধ্যেই Mi 9 ফোনের স্পেসিফিকেশন নিয়ে ইন্টারনেটে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছিল এই ফোনে থাকতে চলেছে লেটেস্ট Qualcomm Snapdragon 855 চিপসেট। এর সাথেই থাকবে একটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে, ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 3,500 mAh ব্যাটারি। Mi 9 ফোনে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Xiaomi Mi 9, MWC, MWC 2019
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.