অপেক্ষা শেষ, ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7

Redmi Note 7 এর ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

অপেক্ষা শেষ, ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7

Redmi Note 7 ফোনের পিছনে রয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা

হাইলাইট
  • Redmi Note 7 ফোনে থাকছে Snapdragon 660 চিপসেট
  • থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার
  • রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি
বিজ্ঞাপন

জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। কোম্পানি জানিয়েছে প্রথম তিন সপ্তাহে 10 লক্ষের বেশি Redmi Note 7 বিক্রি হয়েছে প্রতিবেশী দেশে। বহুদিন ধরেই ভারতের ফোন লঞ্চ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে ভারতে নতুন বছরের সব থেকে বেশি চর্চিত ফোনের লঞ্চ এর দিন ঘোষণা করল চিনের কোম্পানিটি। Xiaomi জানিয়েছে 28 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে Redmi Note 7।

 

 

আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর . . .

 

বৃহস্পতিবার এক টুইটার পোস্টে ভারতে Redmi Note 7 লঞ্চের খবর প্রকাশিত হয়েছে। Xiaomi অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশিত এক পোস্টারে জানানো হয়েছে 28 ফেব্রুয়ারি ভারতে ইভেন্টে লঞ্চ হবে Redmi Note 7। সম্প্রতি Gadgets 360 কে দেওয়া এক সাক্ষাৎকারে শিঘ্রই ভারতে Redmi Note 7 লঞ্চের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন।

 

আরও পড়ুন: "ভারতের স্মার্টফোন বাজার ওলটপালট করে দেবে Redmi Note 7" মনু কুমার জৈন

Redmi

 

Redmi Note 7 এর দাম

3GB RAM + 32GB স্টোরেজে Redmi Note 7 এর দাম 999 ইউয়ান (প্রায় 10,300 টাকা)। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 7 কিনতে 1,199 ইউয়ান (12,400 টাকা) খরচ হবে। আর 6GB RAM + 64GB স্টোরেজের দাম 1,399 ইউয়ান (প্রায় 14,500 টাকা)। 28 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে Redmi Note 7।

 

আরও পড়ুন: মুড়ুমুড়িকির মতো বিকোচ্ছে Redmi Note 7, মাস পুরানোর আগেই 10 লাখ পার

 

Redmi Note 7 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Redmi Note 7 এ Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 9 স্কিন। Redmi Note 7 এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

Redmi Note 7 ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা।

 

আরও পড়ুন: এল Xiaomi -র নতুন সিকিউরিটি ক্যামেরা, বাইরে বসেই নজরদারি চালাতে পারবেন বাড়িতে

 

কানেক্টিভিটির জন্য Redmi Note 7 ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7 এর ওজন 186 গ্রাম।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »