Mi 9 ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি ছোট নচ। ফোনের পিছনের তিনটি ক্যামেরা দেখা দিয়েছে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।
Photo Credit: Photo Credit: Twitter/ bang_gogo
Mi 9 ফোনে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন
শীঘ্রই বাজারে আসছে Xiaomi -র পরবর্তী ফ্ল্যাগশিপ Mi 9। কোম্পানি জানিয়েছে 20 ফেব্রুয়ারি চিনের রাজধানী বেইজিংয়ে এক ইভেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন। লঞ্চের আগে ইন্টারনেটে Mi 9 ফোনের ছবি ফাঁস হয়ে গেল। এই ছবি দেখে ফোনের ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: এক চার্জে 50 দিন ব্যাক আপ, ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা সহ আসছে এই স্মার্টফোন
সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হওয়া ছবি দেখে জানা গিয়েছে Mi 9 ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি ছোট নচ। ফোনের পিছনের তিনটি ক্যামেরা দেখা দিয়েছে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। তৃতীয় ক্যামেরাটি থ্রিডি সেন্সর হিসেবে কাজ করবে। সেলফি তোলার জন্য ডিসপ্লের উপরে ছোট নচে থাকছে একটি 24 মেগাপিক্সেল Sony IMX576 সেন্সর।
আরও পড়ুন: আসছে Oppo F11 Pro, থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা আর সুপার নাইট মোড
![]()
এই ফোনে থাকতে চলেছে লেটেস্ট Qualcomm Snapdragon 855 চিপসেট
ছবি: Twitter/ bang_gogo
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7
ইতিমধ্যেই Mi 9 ফোনের স্পেসিফিকেশন নিয়ে ইন্টারনেটে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছিল এই ফোনে থাকতে চলেছে লেটেস্ট Qualcomm Snapdragon 855 চিপসেট। এর সাথেই থাকবে একটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে, ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 3,500 mAh ব্যাটারি। Mi 9 ফোনে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale