আগামী সপ্তাহে লঞ্চ হবে Mi 9 Lite, দেখে নিন স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 13 সেপ্টেম্বর 2019 12:48 IST
হাইলাইট
  • 16 সেপ্টেম্বর লঞ্চ হবে Mi 9 Lite
  • Mi CC9 ফোনের নাম বদলে এই ফোন লঞ্চ হবে
  • থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Mi 9 Lite ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে

Photo Credit: Mi Forums

16 সেপ্টেম্বর স্পেনে লঞ্চ হবে Mi 9 Lite। কয়েক মাস আগে চিনে লঞ্চ হয়েছিল Mi CC9। সম্প্রতি Xiaomi -র প্রকাশ করা টিজার দেখে মনে হচ্ছে সেই ফোনের নাম বদলে বিশ্বের অন্যান্য দেশে আসতে চলেছে Mi 9 Lite। টিজারে জানানো হয়েছে এই ফোনে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা। Mi CC9 ফোনেও একই ক্যামেরা সেট আপ ব্যবহার হয়েছিল।

সম্প্রতি Mi ফোরাম পেজে 16 সেপ্টেম্বর স্পেনে Mi 9 Lite লঞ্চের পোস্টার লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে Mi 9, Mi 9T আর Mi 9T Pro। এবার স্পেনে লঞ্চ হবে Mi 9 Lite।

চিনে 6GB RAM+64GB স্টোরেজে Xiaomi Mi CC9 এর দাম 1,799 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। 6GB RAM+128GB স্টোরেজে এই ফোন কেনার খরচ 1,999 ইউয়ান (প্রায় 20,000 টাকা)।

Mi CC9 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে MIUI 10 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.39 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Xiaomi Mi CC9 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

Xiaomi Mi CC9 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার। Xiaomi Mi CC9 এর ওজন 179 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.