DxOMark তালিকায় যৌথভাবে শীর্ষস্থান অধিকার করেছে Huawei Mate 30 Pro আর Mi CC9 Pro Premium Edition। এই দুই স্মার্টফোন ক্যামেরা 121 পয়েন্ট পেয়েছে।
বছরের সেরা স্মার্টফোন ক্যামেরার শিরোপা জিতেছে Huawei Mate 30 Pro আর Mi CC9 Pro Premium Edition
বিভিন্ন ক্যামেরার গুণমান বিশ্লেষণ করে পয়েন্ট দেয় DxOMark। এবার 2019 সালের সেরা স্মার্টফোন ক্যামেরার তালিকা প্রকাশ করল এই ওয়েবসাইট। ক্যামেরার জুম, ভিডিও, ওয়াইড অ্যাঙ্গেল, নাইট ফটোগ্রাফি ইত্যাদির উপরে নির্ভর করে স্মার্টফোন ক্যামেরার গুণমান নির্ধারণ করা হয়েছে। DxOMark তালিকায় যৌথভাবে শীর্ষস্থান অধিকার করেছে Huawei Mate 30 Pro আর Mi CC9 Pro Premium Edition। এই দুই স্মার্টফোন ক্যামেরা 121 পয়েন্ট পেয়েছে। এর মধ্যে Mi CC9 Pro Premium Edition (চিনের বাইরে MI Note 10 Pro) সেরা জুমিং ক্যামেরার শিরোপা জিতে নিয়েছে। কম আলোতে ভালো ছবি তোলায় শীর্ষস্থানে রয়েছে Huawei Mate 30 Pro।
DxOMark এর তালিকায় 2019 সালের সেরা স্মার্টফোন ক্যামেরার তালিকায় যৌথভাবে রয়েছে Huawei Mate 30 Pro আর Mi CC9 Pro Premium Edition। ছবিতে নয়েজ কমানোর জন্য Huawei Mate 30 Pro বিশেষভাবে নজর কেড়েছে। যৌথভাবে এই তালিকায় দুই নম্বরে রয়েছে iPhone 11 Pro Max আর Samsung Galaxy Note 10+। এর দুই ফোন পেয়েছে 117 পয়েন্ট। 116 পয়েন্টে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে Samsung Galaxy S10 5G।
![]()
DxOMark এর প্রকাশিত তালিকা
ছবি: DxOMark
DxOMark এর প্রকাশিত তালিকায় ভিডিও রেকর্ড করার জন্য সেরা ক্যামেরার তকমা পেয়েছে iPhone 11 Pro Max। এই তালিকায় দুই ও তিন নম্বরে রয়েছে Mi CC9 Pro Premium Edition আর Google Pixel 4।
ক্যামেরায় জুমের দিক থেকে 2019 সালের সেরা স্মার্টফোনের শিরোপা পেয়েছে Mi CC9 Pro Premium Edition। এই ফোনের ক্যামেরায় রয়েছে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে Huawei P30 Pro আর Huawei Mate 30 Pro।
কম আলোতে ছবি তোলায় বাজিমাত করেছে Huawei Mate 30 Pro। DxOMark তালিকায় নাইট ফটোগ্রাফিতে দুই ও তিন নম্বরে রয়েছে Huawei P30 Pro আর Samsung Galaxy Note 10+।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features