এবার আসছে Mi Note 10 আর Mi Note 10 Pro, ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 অক্টোবর 2019 12:33 IST
হাইলাইট
  • শীঘ্রই লঞ্চ হতে পারে Mi Note 10 আর Mi Note 10 Pro
  • দুটি ফোনেই থাকতে পারে Snapdragon 855+ চিপসেট
  • ক্যামেরায় থাকতে পারে 50x জুম

অক্টোবর মাসে লঞ্চ হতে পারে Mi Note 10

বেশ কয়েক বছর হল Mi Note সিরিজে নতুন ফোন লঞ্চ করেনি Xiaomi। এবার এই সিরিজে একসাথে দুটি স্মার্টফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি। শীঘ্রই লঞ্চ হবে Mi Note 10 আর Mi Note 10 Pro। যদিও এই দুই ফোন লঞ্চ সম্পর্কে মুখ খোলেনি Xiaomi। এবার থাইল্যান্ডের সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে এই দুই ফোনের স্পেসিফিকেশন সামনে এল। এছাড়াও সিঙ্গাপুরের সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে Mi Note 10।

NBTC আর EEC সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে Mi Note 10 আর Mi Note 10 Pro ফোনের একাধিক স্পেসিফিকেশন জানা গিয়েছে। শনিবার সুধাংশু আমভোরে জানিয়েছেন M1910F4G মডেল নম্বরে লঞ্চ হবে Mi Note 10। অন্যদিকে M1910F4S মডেল নম্বরে সামনে আসবে Mi Note 10 Pro। NBTC আর EEC ওয়েবসাইটে সার্টিফিকেশন ওয়েবসাইটে এই দুই ফোন সামনে আসার পরে মনে করা হচ্ছে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Mi Note 10 আর Mi Note 10 Pro।

অক্টোবর মাসেই লঞ্চ হতে পারে Mi Note 10। ইতিমধ্যেই ট্যুইটারে এই ফোনের রিটেল বাক্সের ছবি সামনে এসেছে।

Redmi Note 7 Pro ফোনে পৌঁছাল MIUI 11, কীভাবে ইন্সটল করবেন এই আপডেট?

Mi Note 10 ফোনের রিটেল বাক্স
ছবি: ITHome

Advertisement

Mi Note 10 আর Mi Note 10 Pro ফোনে থাকতে পারে Snapdragon 855+ চিপসেট। এই দুই ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ব্যবহার করবে Xiaomi। এই ফোনের ক্যামেরায় থাকতে পারে 50x জুম সাপোর্ট। সম্প্রতি MIUI 11 ক্যামেরা অ্যাপ সোর্স কোডে একই ফিচার দেখা গিয়েছিল।

পুরনো বনাম নতুন! Jio Phone এর কোন প্ল্যানে কী সুবিধা? দেখে নিন

Advertisement

ইতিমধ্যেই এই ফোন লঞ্চের খবরের সত্যতা যাচাই করতে Xiaomi কে Gadgets 360 সপ্তর থেকে ইমেল পাঠানো হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেই ইমেলের উত্তর মেলেনি।

2017 সালে শেষ Mi Note সিরিজের ফোন লঞ্চ করেছিল Xiaomi। এই সিরিজের শেষ ফোন Mi Note 3 ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mi Note 10, Mi Note 10 Pro, Mi Note, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.