পরবর্তী Micromax ফোনে থাকছে ডিসপ্লে নচ ও ডুয়াল ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 ডিসেম্বর 2018 18:35 IST
হাইলাইট
  • ছবিতে নতুন Micromax ফোনের ডিসপ্লের উপরে কালো নচ দেখা গিয়েছে
  • ডিসপ্লে নচের মধ্যেই থাকবে সেলফি ক্যামেরা আর ফ্রন্ট LED ফ্ল্যাশ
  • ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথেই LED ফ্ল্যাশ দেখা গিয়েছে

ভারতে Micromax এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ছবি টুইট করা হয়েছে

Photo Credit: Twitter/ Micromax India

ভারতে পরবর্তী স্মার্টফোনের ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। এছাড়াও থাকছে ডুয়াল ক্যামেরা। কোন চিনের কোম্পানি নয়, এই সব ফিচার সহ পরবর্তী স্মার্টফোন লঞ্চ করছে ভারতের Micromax। ইতিমধ্যেই Gadgets360 দপ্তরে Micromax লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পৌঁছেছে। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন এই স্মার্টফোনের টিজার পোস্ট করেছে Micromax। এই টিজারে দেখা গিয়েছে পরবর্তী Micromax ফোনের ডিসপ্লের উপরে থাকছে নচ। আর ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা।

সম্প্রতি ভারতে Micromax এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ছবি টুইট করা হয়েছে। সেই ছবিতে নতুন Micromax ফোনের ডিসপ্লের উপরে কালো নচ দেখা গিয়েছে। সাপ্রতিক কালে এই ধরনের ডিসপ্লে ব্যবহার করে বাজারে জনপ্রিয়তা পেয়েছে Oppo ও Vivo –র মতো চিনের স্মার্টফোন কোম্পানিগুলি।

নতুন Micromax ফোনের ডিসপ্লে নচের মধ্যেই থাকবে সেলফি ক্যামেরা আর ফ্রন্ট LED ফ্ল্যাশ। তবে একটি না, ছবি দেখে মনে হচ্ছে নতুন Micromax ফোন থাকতে পারে ডুয়াল সেলফি ক্যামেরা।

ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথেই LED ফ্ল্যাশ দেখা গিয়েছে। টিজারে জানানো হয়েছে এই ফোনের ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকছে।

কয়েক বছইর আগেও ভারতে জনপ্রিয়তার শীর্ঢে ছিল Micromax। সাম্প্রতিক ইতিহাসে চিনের স্মার্টফোন কোম্পানিগুলির জনপ্রিয়তার পরে প্রাসঙ্গিকতা হারাতে শুরু করেছিল এই ভারতীয় ব্র্যান্ড। আগামী 18 ডিসেম্বর নতুন স্মার্টফোন লঞ্চের হাত ধরেই ঘুড়ে দাঁড়াতে চাইছে কোম্পানিটি।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Micromax
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.