ভারতে Micromax Infinity N11 এর দাম 8,999 টাকা। তবে Infinity N12 কিনতে 9,999 টাকা খরচ হবে। 25 ডিসেম্বর থেকে সব অনলাইন রিটেল স্টোরে এই দুটি স্মার্টফোন বিক্রি শুরু হবে।
Micromax Infinity N11 আর Infinity N12 ফোনে 45 দিনের মধ্যে Android Pie আপডেট পৌঁছে যাবে
মঙ্গলবার ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Micromax। কোম্পানির নতুন Infinity N-সিরিজের অধীনে এই দুটি ফোন লঞ্চ হয়েছে। নতুন এই দুটি ফোনের নাম Infinity N11 আর Infinity N12। দুটি ফোনের ডিসপ্লের উপরে থাকছে নচ। এই দুটি ফোনের বেশিরভাগ ফিচারই এক। Infinity N11 ও Infinity N12 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা, 4,000 mAh ব্যাটারি আর MediaTek Helio P22 চিপসেট।
Micromax Infinity N11 আর Infinity N12 এর দাম
ভারতে Micromax Infinity N11 এর দাম 8,999 টাকা। তবে Infinity N12 কিনতে 9,999 টাকা খরচ হবে। 25 ডিসেম্বর থেকে সব অনলাইন রিটেল স্টোরে এই দুটি স্মার্টফোন বিক্রি শুরু হবে।
Micromax Infinity N11 আর Infinity N12 স্পেসিফিকেশান
ডুয়াল সিম Micromax Infinity N11 আর Infinity N12 এ Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। তবে কোম্পানি জানিয়েছে আগামী 45 দিনের মধ্যে এই দুটি ফোনে Android Pie আপডেট পৌঁছে যাবে। দুটি ফোনেই থাকছে 6.19 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট। Infinity N11 এ থাকছে 2GB RAM আর Infinity N12 এ থাকছে 3GB RAM। দুটি ফোনেই থাকছে 32GB স্টোরেজ।
![]()
Micromax Infinity N11
Infinity N11 ও Infinity N12 ফোনে একই ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Infinity N11 এ থাকছে 8MP সেন্সার। তবে Infinity N12 তে সেলফি তোলার জন্য থাকবে 16MP সেন্সার।
কানেক্টিভিটির জন্য Infinity N11 আর Infinity N12 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ফেস আনলক। দুটি ফোনেই থাকছে 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity