Android ফোন লঞ্চের পরিকল্পনা করছে Microsoft: রিপোর্ট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 জুলাই 2018 13:26 IST
হাইলাইট
  • শিঘ্রই Android স্মার্টফোন লঞ্চের করবে Microsoft
  • গিয়েছে Windows Phone এর ইঞ্জিনিয়াররা নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ
  • এই ফোনের সম্পর্কে বিস্তারে কোন তথ্য পাওয়া যায়নি

 

কয়েক বছর আগেই কোম্পানির Lumia ফোন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল Microsoft। এরপরে নতুন কোন স্মার্টফোন লঞ্চের ঘোষনা করেনি Microsoft। নতুন এক রিপোর্টে জানানো হয়েছে শিঘ্রই Android স্মার্টফোন লঞ্চের করবে Microsoft। ইতিমধ্যেই Windows Phone-এ সাপোর্ট বন্ধ করে দিয়েছে Microsoft। এবার Android অপারেটিং সিস্টেমে নতুন স্মার্টফোন লঞ্চ করবে Microsoft। যদিও কোম্পানির Surface লাইন আপ এ এই ফোন লঞ্চ হবে কী না তা জানা যায়নি। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে Surface ফোন বানানোর কাজে ব্যাস্ত এই কোম্পানি। তবে সাম্প্রতিক মাসে Surface ফোন নিয়ে কোন রিপোর্ট সামনে আসেনি।

Advertisement

উইন্ডোজ লেটেস্টে এক রিপোর্টে Microsoft-এর এক প্রতিনিধি জানিয়েছে ‘নতুন লাইন-আপ এর ফোন’ তৈরীতে ব্যাস্ত কোম্পানির ইঞ্জিনিয়াররা। টেক্সট মেসেজের স্ক্রিনশটে দেখা যাচ্ছে Lumia লাইন-আপ এ এই ফোন লঞ্চ হবে না। তবে নতুন এই ফোন কোন লাইন-আপ এ লঞ্চ হবে তা জানা যায়নি। Microsoft স্টোর থেকে নতুন এই স্মার্টফোন বিক্রি হবে।

এই রিপোর্টে শেয়ার করা স্ক্রিনশট থেকে জানা জানা গিয়েছে Windows Phone এর ইঞ্জিনিয়াররা নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছেন। যদিও এই ফোনের সম্পর্কে বিস্তারে কোন তথ্য পাওয়া যায়নি। যদিও এই ইঞ্জিনিয়ার জানিয়েছেন Windows 10 অপারেটিং সিস্টেমে এই ফোন চলবে না। Microsoft এর নতুন স্মার্টফোন লাইন আপ এ Android অপারাটিং সিস্টেম চলবে বলে জানা গিয়েছে।

Microsoft এর Android ফোন লঞ্চের সিদ্ধান্তে কেউ অবাক হন নি। যদিও এই রিপোর্টের কোন সত্যতা জানা যায়নি। এর জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

Advertisement

আগে এক রিপোর্টে জানা গিয়েছিল Surface সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে Microsoft। 2018 সালে এই ফোন লঞ্চের পরিকল্পনা করেছিল Microsoft।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Microsoft
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  2. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  3. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  4. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  5. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  6. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  7. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  8. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  9. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  10. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.