আজ Moto E6S লঞ্চ সরাসরি দেখুন এখানে, সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 সেপ্টেম্বর 2019 10:38 IST
হাইলাইট
  • আজ দুপুরে লঞ্চ হবে Moto E6S
  • এই ফোনে HD+ ডিসপ্লে থাকছে
  • ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা

সোমবার ভারতে আসছে Moto E6S

সোমবার ভারতে লঞ্চ হবে Moto E6S। সম্প্রতি Moto E6 Plus নামে বিশ্বের একাধিক দেশে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। Moto E6 Plus ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ফোনে থাকবে একটি HD+ ডিসপ্লে, 4GB RAM আর MediaTek Helio P22 চিপসেট। শুধুমাত্র Flipkart থেকে ভারতে Moto E6S পাওয়া যাবে।

সোমবার দুপুর 12 টায় Moto E6S লঞ্চ ইভেন্ট শুরু হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল ও Flipkart থেকে এই লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে। ইতিমধ্যেই ইউরোপের একাধিক দেশে Moto E6 Plus বিক্রি শুরু হয়েছে। Moto E6 Plus এর দাম 139 ইউরো (প্রায় 11,000 টাকা)। আজ দুপুরে নতুন দিল্লি থেকে Moto E6S লঞ্চ সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।

Moto E6S সম্ভাব্য স্পেসিফিকেশন

Moto E6S ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। Moto E6S এর ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

Moto E6S ফোনের পিছনে দুটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola।

কানেক্টিভিটির জন্য Moto E6S ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM radio, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে  3,000 mAh ব্যাটারি। Moto E6S এর ওজন 149.7 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Doesn’t weigh much
  • Lean software
  • Dedicated microSD card slot
  • Bad
  • No compass
  • Average battery life, slow charging
  • Outer shell smudges easily
  • Underwhelming cameras
  • Slightly weak processor
 
KEY SPECS
Display 6.10-inch
Processor MediaTek Helio P22
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1560 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,000mAh ব্যাটারির সাথে iQOO Z11x 5G আসছে ভারতে, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
  2. 144Hz স্ক্রিন, 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা সহ Motorola Edge 70 Fusion মার্চ 6 লঞ্চ হচ্ছে
  3. 6,200 টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে শুরু হল Vivo V70, V70 Elite-এর সেল, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  4. Realme Narzo Power 5G সবচেয়ে স্লিম 10,001mAh ব্যাটারির সাথে মার্চে ভারতে আসছে, এক চার্জে 38 দিন চলবে
  5. Realme GT 9 Pro: DSLR-কে টেক্কা দিতে প্রথমবার ডুয়াল 200MP ক্যামেরার ফোন আনছে রিয়েলমি
  6. Samsung নিয়ে এল Galaxy Buds 4 Pro, মাথা নাড়ালেই কল রিসিভ, কানের আকার বুঝে শোনাবে সাউন্ড
  7. Samsung Galaxy S26 ও Galaxy S26+ বিশ্বের প্রথম 2nm প্রসেসর ও প্রাইভেসি ডিসপ্লে ফিচারের সাথে লঞ্চ হল
  8. Samsung Galaxy S26 Ultra ঝড় তুলে DSLR-এর মতো ক্যামেরা ও সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও অফলাইন ডাউনলোডের সুবিধা আনল
  10. 2,000 টাকা ছাড়ে Infinix Note Edge 5G ফোনের সেল শুরু হল, 6,500mAh ব্যাটারি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.