লঞ্চের আগে ফাঁস হল Moto E6 Play আর Moto G8 Play ফোনের ছবি আর স্পেসিফিকেশন

24 অক্টোবর ব্রাজিলে লঞ্চ হতে পারে Moto E6 Play আর Moto G8 Play। একই ইভেন্ট থেকে Moto G8 আর Moto G8 Plus লঞ্চ করতে পারে Motorola।

লঞ্চের আগে ফাঁস হল Moto E6 Play আর Moto G8 Play ফোনের ছবি আর স্পেসিফিকেশন

Photo Credit: Mobielkopen

Moto E6 Play ফোনের ডিসপ্লের চারপাশে থাকবে তুলনামূলক চওড়া বেজেল

হাইলাইট
  • Moto E6 Play ফোনে একটি ক্যামেরা থাকবে
  • Moto G8 Play ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে
  • Moto G8 Play ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে
বিজ্ঞাপন

বাজেট ও মিডরেঞ্জ সেগমেন্টে একের পর এক ফোন লঞ্চ করছে Motorola। শীঘ্রই বাজারে আসবে Moto E6 Play। সম্প্রতি ইন্টারনেটে এই ফোনের ছবি দেখা গিয়েছে। Moto E6 Play ফোনে Moto E6 Plus এর মতো ডিজাইন থাকছে। এছাড়াও সামনে এসেছে Moto G8 Play ফোনের ছবি।  সেই ফোনে থাকছে Moto G8 এর মতো ছবি।

Moto E সিরিজের পরবর্তী স্মার্টফোন Moto E6 Play। সম্প্রতি লঞ্চ হওয়া Moto E6 Plus ফোনের সাথে নতুন ফোনের ডিজাইনে সামঞ্জস্য রয়েছে। Moto E6 Play ফোনে থাকবে একটি 16:9 অনুপাতের ডিসপ্লে। ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ডিসপ্লের চারপাশে তুলনামূলক চওড়া বেজেল দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে একটি ক্যামেরা। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। এর সাথেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেখানে কোম্পানির লোগো দেখা যাবে।

Moto E6 Play ফোনের ডান দিকে থাকছে ভলিউম আর পাওয়ার বাটন। ফোনের নীচে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট আর ফোনের উপরে থাকছে 3.5 মিমি অডিও জ্যাক। কালো আর নীল রঙে বাজারে আসবে এই ফোন।

ফোল্ডেবেল স্মার্টফোন দুনিয়ায় নতুন চমক! নভেম্বরে আসছে Motorola Razr 2019

moto e6 play render complete view leak mobielkopen Moto E6 Play

Moto E6 Play ফোনের ডান দিকে থাকছে ভলিউম আর পাওয়ার বাটন
ছবি: Mobielkopen

এছাড়াও Moto G8 Play ফোনের ছবি সামনে এসেছে। এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ দেখা যাবে। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Moto G8 Play ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। ফোনের ভিতরে থাকতে পারে MediaTek Helio P70 অথবা P60 চিপসেট।

মাত্র 101 টাকা দিলেই হাতে আসবে নতুন Vivo স্মার্টফোন, কীভাবে?

moto g8 play hands on images leak tudocelular Moto G8 Play

Moto G8 Play ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে
ছবি: Tudocelular

লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Moto G8 Plus ফোনের স্পেসফিকেশন

24 অক্টোবর ব্রাজিলে লঞ্চ হতে পারে Moto E6 Play আর Moto G8 Play। একই ইভেন্ট থেকে Moto G8 আর Moto G8 Plus লঞ্চ করতে পারে Motorola।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »