Moto E6s এর দাম 7,999 টাকা। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 23 সেপ্টেম্বর Flipkart থেকে বিক্রি শুরু করবে Motorola।
Moto E6s ফোনের ব্যাক কভার বদল করা যাবে
সোমবার কোম্পানির বাজেট E সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Motorola। নতুন স্মার্টফোনের নাম Moto E6s। সম্প্রতি বার্লিনে লঞ্চ হয়েছিল Moto E6 Plus। নাম বদলে ভারতে এল এই স্মার্টফোন। Moto E6s ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট। এই ফোনে ব্যাক কভার ও ব্যাটারি বদল করা যাবে। আজকাল খুব কম স্মার্টফোনে এই ফিচার দেখা যায়। এছাড়াও Moto E6s ফোনে থাকছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। দুটি রঙে গ্লসি ফিনিশে পাওয়া যাবে এই স্মার্টফোন।
4GB RAM আর 64GB স্টোরেজে Moto E6s এর দাম 7,999 টাকা। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 23 সেপ্টেম্বর Flipkart থেকে বিক্রি শুরু হবে Moto E6s। Jio গ্রাহকরা এই ফোন কিনলে 2,200 টাকার সুবিধা পাবেন।
ছয়টি নতুন স্মার্টটিভি লঞ্চ করল Motorola, দাম ও ফিচারগুলি দেখে নিন
Moto E6s ফোনে স্টক Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। Moto E6s এর ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
![]()
Moto E6s ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর
Moto E6s ফোনের পিছনে দুটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola।
কানেক্টিভিটির জন্য Moto E6s ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM radio, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি। Moto E6s এর ওজন 149.7 গ্রাম। ফোনের ভিতরে থাকছে প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট সেন্সর, অ্যাস্কেলেরোমিটার সহ বিভিন্ন সেন্সর। Moto E6s এর আয়তন 155.6 x 73.6 x 8.6 মিলিমিটার। এই ফোনের ব্যাক কভার ও ব্যাটারি বদল করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Xiaomi 18 Worldwide Debut Inches Closer Following First Major Regulatory Move
Google May Soon Give Android Users More Control Over Advanced Protection Features; Suggests APK Teardown