ছয়টি নতুন স্মার্টটিভি লঞ্চ করল Motorola, দাম ও ফিচারগুলি দেখে নিন

ছয়টি মডেলে ভারতে লঞ্চ হয়েছে Motorola TV। 13,999 টাকা থেকে 64,999 টাকা দামে এই টিভিগুলি পাওয়া যাবে।

ছয়টি নতুন স্মার্টটিভি লঞ্চ করল Motorola, দাম ও ফিচারগুলি দেখে নিন

Motorola TV তে Android TV 9.0 অপারেটিং সিস্টেম চলবে

হাইলাইট
  • Motorola Smart TV -র দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে
  • অ্যানড্রয়েড টিভি অপারেটিং সিস্টেম চলবে
  • থাকছে 30W সাউন্ড আউটপুট
বিজ্ঞাপন

সোমবার ভারতে Motorola TV সিরিজের সূচনা করল Lenovo -র সাব ব্র্যান্ড Motorola। এই প্রথম টিভির জগতে প্রবেশ করল কোম্পানিটি। একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে Moto E6s। ছয়টি মডেলে ভারতে লঞ্চ হয়েছে Motorola TV। 13,999 টাকা থেকে 64,999 টাকা দামে এই টিভিগুলি পাওয়া যাবে। Motorola TV -র বিভিন্ন মডেলে থাকছে 32 ইঞ্চি থেকে 65 ইঞ্চি ডিসপ্লে। 29 সেপ্টেম্বর Flipkart থেকে বিক্রি শুরু হবে এই টিভি।

রিমুভেবল ব্যাটারি সহ লঞ্চ হল Moto E6s: দাম ও ফিচারগুলি দেখে নিন

সম্প্রতি ভারতে স্মার্ট টিভি লঞ্চ করে দারুন সাফল্য পেয়েছে Xiaomi। এবার সেই পথে হেঁটে ভারতে একসাথে ছয়টি স্মার্ট টিভি নিয়ে এল Motorola। Motorola TV -র সব মডেলে Android TV 9.0 অপারেটিং সিস্টেম চলবে। থাকছে HDR আর Dolby Vision সাপোর্ট। এছাড়াও থাকছে Dolby Audio আর DTS সাপোর্ট থাকছে।

নতুন Motorola TV  -র সামনে সাউন্ড বারের মতো স্পিকার থাকছে। এই স্পিকারে 30 ওয়াট আউটপুট পাওয়া যাবে। 32 ইঞ্চি HD মডেলের দাম 13,999 টাকা। 43 ইঞ্চি Full HD মডেলের দাম 24,999 টাকা। 43 ইঞ্চি Ultra HD মডেলের দাম 29,999 টাকা। 50 ইঞ্চি Ultra HD মডেলের দাম 33,999 টাকা। 55 ইঞ্চি Ultra HD মডেলের দাম 39,999 টাকা। আর 65 ইঞ্চি Ultra HD মডেলের দাম 64,999 টাকা। 29 সেপ্টেম্বর থেকে Flipkart এ বিক্রি শুরু হবে Motorola TV -র ছয়টি মডেল।

Motorola TV -র সাথে একটি গেমপ্যাড পাওয়া যাবে। Google Play Store থেকে বিভিন্ন গেম ইনস্টল করে এই গেমপ্যাড থেকে টিভিতে গেম খেলা যাবে। এর ফলে কোন গেম কনসোল ছাড়া অথবা স্মার্টফোন স্ক্রিন মিরর না করে টিভিতে সরাসরি গেম খেলতে পারবে গ্রাহক। 

কয়েক দিনের মধ্যেই ভারতে কোম্পানির প্রথম স্মার্ট টিভি লঞ্চ করবে OnePlus। এছাড়াও ভারতে একাধিক স্মার্ট টিভি বিক্রি করে Xiaomi। এবার স্মার্ট টিভির দুনিয়ায় প্রবেশ করল আরও এক জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি Motorola।

ছবি: Flipkart

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  2. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  3. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  4. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  5. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  6. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  7. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  8. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  9. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  10. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »