Moto E6S এর ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
সোমবার ভারতে আসছে Moto E6S
সোমবার ভারতে লঞ্চ হবে Moto E6S। সম্প্রতি Moto E6 Plus নামে বিশ্বের একাধিক দেশে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। Moto E6 Plus ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ফোনে থাকবে একটি HD+ ডিসপ্লে, 4GB RAM আর MediaTek Helio P22 চিপসেট। শুধুমাত্র Flipkart থেকে ভারতে Moto E6S পাওয়া যাবে।
সোমবার দুপুর 12 টায় Moto E6S লঞ্চ ইভেন্ট শুরু হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল ও Flipkart থেকে এই লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে। ইতিমধ্যেই ইউরোপের একাধিক দেশে Moto E6 Plus বিক্রি শুরু হয়েছে। Moto E6 Plus এর দাম 139 ইউরো (প্রায় 11,000 টাকা)। আজ দুপুরে নতুন দিল্লি থেকে Moto E6S লঞ্চ সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।
Moto E6S ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। Moto E6S এর ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
Moto E6S ফোনের পিছনে দুটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola।
কানেক্টিভিটির জন্য Moto E6S ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM radio, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি। Moto E6S এর ওজন 149.7 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features